Advertisement
E-Paper

শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে উচ্চপদে কর্মী নিয়োগ, কতগুলি শূন্যপদ রয়েছে?

প্রার্থীদের নিয়োগ হবে কম্পোজ়িট পদ্ধতির মাধ্যমে। আবেদন করতে হবে অফলাইনে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৭:২৭
উচ্চপদে কর্মী নিয়োগ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে।

উচ্চপদে কর্মী নিয়োগ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে। প্রতীকী ছবি।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টে উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। পোর্ট ট্রাস্টের মেরিন বিভাগে নিয়োগ করা হবে কর্মীদের। সম্প্রতি সংস্থার তরফে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

নিয়োগ হবে ডেপুটি ডিরেক্টরের একটি পদে। আবেদন জানাতে পারবেন পোর্ট ট্রাস্টের সমস্ত গুরুত্বপূর্ণ অফিসাররা। নিযুক্তদের মাসিক বেতন হবে ৯০,০০০- ২,৪০,০০০ টাকা ক্রম অনুযায়ী।

আবেদনকারীদের মাস্টার এফজি (ফরেন গোয়িং শিপ)-এর শংসাপত্র বা ড্রেজ মাস্টার গ্রেড ১-এর শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন কোনও বন্দরের মেরিন সার্ভিসে ১২ বছরের পেশাদারি অভিজ্ঞতার মধ্যে ৫ বছর সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ পদে চাকরির অভিজ্ঞতাও।

প্রার্থীদের নিয়োগ হবে কম্পোজ়িট পদ্ধতির মাধ্যমে। যদি আবেদনকারীর সংখ্যা কম থাকে, তা হলে সরকারি সংস্থার অফিসারদের ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। যদি তা সম্ভব না হয়, তা হলে প্রার্থী নিয়োগ করা হবে সরাসরি। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। নথি জমা দেওয়ার শেষ দিন ২২ মে। নিয়োগের বিষয়ে আরও বিশদে জানার জন্য প্রার্থীরা পোর্ট ট্রাস্টের ওয়েবসাইট দেখতে পারেন।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy