Advertisement
E-Paper

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৪০টি শূন্যপদে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ হবে?

পদ অনুযায়ী নিযুক্তদের মাসিক বেতন হবে ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা থেকে শুরু করে ৬৩,৮৪০-৭৮,২৩০ টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৭:৩৪
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৪০টি শূন্যপদে চাকরির সুযোগ।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৪০টি শূন্যপদে চাকরির সুযোগ। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এ বিভিন্ন পদে বহু কর্মী নিয়োগ হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। অনলাইনেই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

নিয়োগ হবে অফিসার-ক্রেডিট, অফিসার-ইন্ডাস্ট্রি, অফিসার-সিভিল ইঞ্জিনিয়ার, অফিসার-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অফিসার-আর্কিটেক্ট, অফিসার-ইকোনমিক্স, ম্যানেজার-ইকোনমিক্স, ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট, সিনিয়র ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট, ম্যানেজার-সাইবার সিকিউরিটি এবং সিনিয়র ম্যানেজার-সাইবার সিকিউরিটি পদে। মোট শূন্যপদ ২৪০টি। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হলেই বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা থেকে শুরু করে ৬৩,৮৪০-৭৮,২৩০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগ-সুবিধা। নিযুক্তদের পোস্টিং হবে দেশের যে কোনও প্রান্তে ব্যাঙ্কের বিভিন্ন শাখায়।

অফিসার-ইন্ডাস্ট্রি পদে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ কেমিক্যাল/মেকানিক্যাল/সিভিল/ টেক্সটাইল/মাইনিং/মেটালার্জি ইঞ্জিনিয়ারিং-এ বিই বা বিটেক-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজন পেশাদারি অভিজ্ঞতারও। বাকি পদের জন্যও ধার্য করা হয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।

প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা অনলাইনে হলেও, তা হবে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। সম্ভাব্য অনলাইন পরীক্ষার দিন ২ জুলাই। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আবেদনমূল্য বাবদ সংরক্ষিত প্রার্থীদের ৫৯ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ১১৮০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১১ জুন। এই বিষয়ে আরও বিশদে জানা যাবে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে।

Punjab National Bank Job Vacancy Govt Job Recruitment 2023 Bank Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy