মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।
৯,১০ এবং ১১ মার্চের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হল। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি বিচার করে এই পরীক্ষাগুলির পরবর্তী দিন ঘোষণা করা হবে। ইরানে যৌথ ভাবে হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলিতে স্কুল, কলেজ বন্ধ, জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে সিবিএসই বোর্ড।
আরও পড়ুন:
দুবাই, কাতার, বাহরিন, জর্ডন, কুয়েত — পশ্চিম এশিয়ার এইসব দেশগুলিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি। আর তাই এই জায়গাগুলিতে ইরান-ইজ়রায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব পড়েছে মারাত্মক ভাবে। এই জায়গাগুলিতে তীব্র মাত্রায় আঘাত হেনেছে ইরান। এর আগে সিবিএসই বোর্ড একটি নোটিস জারি করেছিল। সেখানে দশম এবং দ্বাদশ শ্রেণির ১, ৩ এবং ৫ মার্চ পরীক্ষা পিছিয়ে যাওয়া এবং বাতিলের কথা জানানো হয়েছিল। যুদ্ধ শুরু হওয়া্র পর এক সপ্তাহ কেটে গিয়েছে। তার পরেও যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরবর্তী পরীক্ষাও স্থগিত করল বোর্ড। ১২ মার্চ থেকে যে সব পরীক্ষা নির্ধারিত রয়েছে, সেগুলি কবে, কী হবে তা জানানো হবে।