Advertisement
E-Paper

গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে! পরীক্ষাকেন্দ্রের ভিতর মোবাইল আটকানোই চ্যালেঞ্জ কমিশনের

১ মার্চ গ্রুপ-সি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মোবাইল ফোন নিয়ে যাতে পরীক্ষার্থীরা ঢুকতে পারেন সে জন্য তাঁদের ঢাকা জুতো পরে আসতে নিষেধ করা হয়েছিল। কিন্তু এর পরও আটকানো যায়নি অসদুপায় অবলম্বন। কমিশনের হিসাব অনুযায়ী প্রায় ৪০-৫০ জন পরীক্ষার্থী ধরা পড়েছিলেন মোবাইল ফোন-সহ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৪:২৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগের লিখিত পরীক্ষা রবিবার, ৮ মার্চ। রাজ্যজুড়ে ১,৭০৭টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। মোবাইল ফোন নিয়ে যাতে কোনও পরীক্ষার্থী সেখানে ঢুকতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করতে চাইছে কমিশন। মূল ফটকে কড়া নজরদারি এবং দেহতল্লাশির ব্যবস্থা থাকছে।

গত রবিবার, ১ মার্চ রাজ্যজুড়ে হয়েছিল গ্রুপ-সি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মোবাইল ফোন বা অন্য কোন‌ও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাতে পরীক্ষার্থীরা ঢুকতে পারেন সে জন্য তাঁদের ঢাকা জুতো পরে আসতে নিষেধ করা হয়েছিল।

কিন্তু এর পরও আটকানো যায়নি অসদুপায় অবলম্বন। কমিশনের হিসাব অনুযায়ী প্রায় ৪০-৫০ জন পরীক্ষার্থী ধরা পড়েছিলেন মোবাইল ফোন-সহ। এমনকি পায়ের চটিতেও মোবাইল পাওয়া গিয়েছিল দুই পরীক্ষার্থীর। কেউ কেউ আবার পরীক্ষাকেন্দ্রের ভিতরে আগে থেকে মোবাইল রেখে দিয়েছিলেন বলে অভিযোগ।

এর পরই কমিশন জানিয়ে দিয়েছিলেন, গ্রুপ-সি পরীক্ষায় যাঁরা মোবাইল ফোন-সহ ধরা পড়েছিলেন তাঁদের ওই পরীক্ষা বাতিল হয়েছিল। পাশাপাশি তাঁরা আর গ্রুপ-ডি পরীক্ষায় বসতে পারবেন না বলেও ঘোষণা করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় কত জন এমন পরীক্ষার্থী গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারবেন না তার তালিকা‌ও প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বলেন, “পরীক্ষার্থীর সংখ্যার বিচারে প্রায় মাধ্যমিক পরীক্ষার সমতুল হতে চলেছে গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা। গোটা প্রক্রিয়া সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য আমরা সব রকম পদক্ষেপ করব।”

গ্রুপ-ডি মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ ৯ হাজার। পরীক্ষার সময় ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে সকাল ১০টায়। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীরা আধঘণ্টা বেশি সময় পাবেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনো যাবে না। আগেই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সকাল ১১ টা ৪৫ মিনিটের পর আর কোন‌ও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। উত্তর লেখা শুরু দুপুর ১২ থেকে।

সঙ্গে রাখা যাবে কোনও স্বচ্ছ জলের বোতল ও কলম। গয়না পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ।

WBSSC Group D
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy