Advertisement
E-Paper

শীঘ্রই প্রাথমিক স্পেশ্যাল নিয়োগের ফলঘোষণা! বিধানসভা ভোটের আগে কি নিয়োগ?

সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পথে হাঁটছে সরকার। এতে মোট ৩১৩১ পরীক্ষার্থী ছিলেন। ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে সম্ভাব্য উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হয়েছে। শীঘ্রই প্রকাশ হবে চূড়ান্ত উত্তরপত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৯:০৬
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

আগামী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে, প্রাথমিকে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ পরীক্ষার ফল। ২২ ফেব্রুয়ারি বিশেষ ভাবে সক্ষমদের জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী স্পেশ্যাল এডুকেটর নিয়োগের পথে হাঁটছে সরকার। এতে মোট ৩১৩১ পরীক্ষার্থী ছিলেন। ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে সম্ভাব্য উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হয়েছে। শীঘ্রই প্রকাশ হবে চূড়ান্ত উত্তরপত্র। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আগামী সপ্তাহেই ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

২০২৫-এর ১৫ সেপ্টেম্বর ২,৩০৮টি শূন্যপদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। প্রাথমিকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, যে সব প্রার্থী আবেদন করবেন তাঁদের আরসিআই অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএলএড স্পেশ্যাল কোর্স করা বাধ্যতামূলক। এঁদের পড়ানোর জন্য ছ’মাসের প্রশিক্ষণ থাকতে হবে।

আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে। পরীক্ষার পূর্ণ নম্বর ৮০। ইন্টারভিউতে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। পড়ানোর দক্ষতা এবং ইন্টারভিউ মিলিয়ে থাকবে ২০ নম্বর।

WBBPE Special Educator TET
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy