পড়াশোনা এবং চাকরির সঙ্গেই দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কোর্স কিংবা কর্মশালার আয়োজন করেছে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়। স্কুল থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের পড়ুয়া কিংবা গবেষকেরা সেই কর্মসূচিতে যোগদানের সুযোগ পেতে পারেন বিশেষ শর্তে। ‘শিক্ষার কড়চা’য় সেই সমস্ত কর্মশালা, আলোচনাচক্র এবং স্বল্প সময়ের কোর্সের সন্ধান দেওয়া হল।
মহাকাশ বিজ্ঞানের খুঁটিনাটি শেখা—
ছোটবেলা থেকেই মহাকাশের রহস্য জানতে আগ্রহী স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। ‘স্কুল সায়েন্টিস্ট প্রোগ্রাম’-এর মাধ্যমে তাদের মহাকাশ প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখানো হবে।
- কোথায় হবে— ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-এর (ইসরো) বিভিন্ন দফতরে।
- কবে— ১১ থেকে ২২ মে, ২০২৬।
- কত দিন চলবে— ১০ দিন।
- কারা আবেদন করতে পারবেন— অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।
- আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ৩১ মার্চ।
গবেষণা কৌশল শেখার সুযোগ—
গবেষণার কাজ করার জন্য শুধুমাত্র বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়। একই সঙ্গে কী ভাবে গবেষণা করতে হবে, গবেষণাপত্র তৈরির পদ্ধতিও জানতে হবে। সমাজবিজ্ঞান বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সেই কৌশল শেখার সুযোগ দেওয়া হবে।
- কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
- কবে— ২০ থেকে ২৯ এপ্রিল, ২০২৬।
- কত দিন চলবে— ১০ দিন।
- কারা আবেদন করতে পারবেন— যাঁরা সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
- আবেদনের শেষ দিন— ২০ মার্চ।
কঠিন অঙ্কের সহজ সমাধান—
অঙ্ক নিয়ে ভাবনার শেষ নেই, এমন স্কুল পড়ুয়াদের সহজ উপায়ে সমাধানের কৌশল শেখানো হবে। তাদের বিশেষজ্ঞেরা ক্লাস করাবেন, শেখাবেন জটিল সূত্রের অঙ্ক কী ভাবে করতে হয়।
- কোথায় হবে— আইআইটি, গুয়াহাটি।
- কবে— ২০ মে থেকে ৩০ জুন, ২০২৬।
- কত দিন চলবে— ছ’সপ্তাহ।
- কারা আবেদন করতে পারবেন— দশম থেকে দ্বাদশের স্কুল পড়ুয়ারা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
- আবেদনের শেষ দিন— ২ মার্চ।
হাতেকলমে প্রশিক্ষণ—
ইলেকট্রোকেমিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে (গ্যালভানিক সেল) বা বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে (ইলেকট্রোলিটিক সেল) রূপান্তরের প্রক্রিয়া হাতেকলমে শেখানো হবে।
- কোথায় হবে— সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরল।
- কবে— ১২ থেকে ১৩ মার্চ, ২০২৬।
- কত দিন চলবে— দু’দিন।
- কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়া থেকে গবেষক, অধ্যাপকেরা।
- আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ১০ মার্চ।
দক্ষতা বৃদ্ধিমূলক কোর্স—
স্বল্প সময়ের কোর্সের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং-এর কাজে কৃত্রিম মেধার প্রয়োগ, পাইথনের সাহায্যে মেশিন লার্নিং-এর মতো একাধিক বিষয় শেখানো হবে।
- কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতায়।
- কবে— ৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত।
- কত দিন চলবে— ১৯ দিন।
- কারা আবেদন করতে পারবেন— গবেষক, অধ্যাপক, চাকরিজীবী।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।