Advertisement
E-Paper

২০২৪-এ আইনের প্রবেশিকা পরীক্ষা কবে? কী ভাবে করবেন আবেদন? রইল বিশদে

২০২৪ সালের কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কনসোরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১০:৪৯
Women are using laptop

প্রতীকী ছবি।

যে সমস্ত পড়ুয়ারা আইন নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের পড়াশোনা করতে চান, তাঁদের ক্ষেত্রে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট)-এ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। চলতি বছরের জুন মাসেই এই পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি প্রকাশিত হয়েছিল। ১ জুলাই ক্ল্যাট ২০২৪ এর দিনক্ষণ এবং পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত আরও বেশ কিছু বিষয়ে কনসোরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি।

কারা আবেদন করতে পারবেন?

স্নাতকস্তরের পরীক্ষায় বসার জন্য উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন প্রার্থীদের। পাশাপাশি, এপ্রিল/মে ২০২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হবেন, তাঁরা ক্ল্যাট ২০২৪ এর জন্য আবেদন করতে পারবেন।

স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতকস্তরে আইন কিংবা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়েছেন এমন পড়ুয়ারা এই প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন। তবে যাঁরা এপ্রিল/মে ২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তীর্ণ পড়ুয়া, তাঁরাও ক্ল্যাট ২০২৪ এর জন্য আবেদন করতে পারবেন।

কনসোরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি অনুযায়ী:

১. ২০২৪ সালের কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) পরীক্ষা পুরোপুরি অফলাইনে নেওয়া হবে।

২. স্নাতক এবং স্নাতকোত্তরস্তরের পরীক্ষা হতে চলেছে ৩ ডিসেম্বর, ২০২৩।

৩. পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র গৃহীত হবে অনলাইনে।

৪. অনলাইনে আবেদন পেশ করা যাবে ১ জুলাই, ২০২৩ থেকে ৩ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।

৫. ৩ নভেম্বর, ২০২৩ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।

৬. ব্যক্তিগত ফোন নম্বর এবং মেল আইডি দিয়ে পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করা আবশ্যক।

৭. অনলাইনেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

৮. ওয়েবসাইটের মাধ্যমে কোন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে।

কোন কোন বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করছে?

কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৪ এর পরীক্ষায় দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ভোপাল, নালসার ইউনিভার্সিটি অফ ল, ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, হিদয়াতুল্লাহ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-সহ মোট ২৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করছে।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছিল, স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ১৫০ থেকে কমিয়ে ১২০ করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষা হতে চলেছে দুই ঘন্টা। প্রশ্ন থাকবে ইংরেজি ভাষা, কারেন্ট অ্যাফেয়ার্স-সহ জেনারেল নলেজ, লিগ্যাল রিজ়নিং, লজিক্যাল রিজ়নিং এবং কোয়ান্টিটেটিভ টেকনিকস্ — এই সমস্ত বিষয়ে। এই পরিবর্তন শুধুমাত্র স্নাতকস্তরের প্রবেশিকার ক্ষেত্রেই প্রযোজ্য। স্নাতকোত্তর স্তরের পরীক্ষার ক্ষেত্রে নিয়মের রদবদল করা হয়নি।

Apply online for CLAT 2024 CLAT Exam Details CLAT 2024 Syllabus Consortium of National Law Universities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy