Advertisement
E-Paper

যাদবপুরের সিজিসিআরআই থেকে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি অর্জনের সুযোগ, চাই বৈধ গেট স্কোর

প্রথম দু’বছরে পড়ুয়াদের সাম্মানিক মাসে ৩৭,০০০ টাকা। পরের তিন বছরে সাম্মানিক বেড়ে মাসে ৪২,০০০ টাকা হবে। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১২:১৯
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে উচ্চশিক্ষার সুযোগ মিলবে কেন্দ্রের সিএসআইআর অধীনস্থ প্রতিষ্ঠানে। যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) এমনই ঘোষণা করেছে। জানানো হয়েছে, একটি ইন্টিগ্রেটেড ডিগ্রি প্রোগ্রামে আগ্রহীরা ভর্তির সুযোগ পাবেন। এ জন্য অনলাইনেই জমা নেওয়া হবে আবেদনপত্র।

প্রতিষ্ঠানের ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ মিলবে। একইসঙ্গে এমটেক ডিগ্রি অর্জনের পর করা যাবে পিএইচডি। ইন্টিগ্রেটেড প্রোগ্রামে প্রত্যেকেই জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। মাত্র পাঁচজন পড়ুয়াকেই এ জন্য বেছে নেওয়া হবে।

ইন্টিগ্রেটেড প্রোগ্রামটির মেয়াদ পাঁচ বছর। এর মধ্যে প্রথম দু’বছরে পড়ুয়াদের সাম্মানিক মাসে ৩৭,০০০ টাকা। পরের তিন বছরে সাম্মানিক বেড়ে মাসে ৪২,০০০ টাকা হবে। এ ছাড়া বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের সেরামিক টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, গ্লাস টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, অপ্টোইলেকট্রনিক্স বা বায়োটেকনোলজি-তে বিই বা বিটেক থাকতে হবে। প্রয়োজন যথাযথ গেট স্কোরও।

ইচ্ছুকদের আবেদনপত্র-সহ অন্য সব নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ এপ্রিল। এর পর অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মেধা যাচাই করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

CSIR-Central Glass & Ceramic Research Institute PhD Programme 2026 Integrated MTech PhD programme 2026 Integrated Dual Degree Programme 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy