Advertisement
E-Paper

সিটেট পরীক্ষা দিচ্ছেন? কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড

৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা করেছিলেন ইচ্ছুক প্রার্থীরা। ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারি মাসের মধ্যে সিটেট-এর পরীক্ষা আয়োজিত হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৪:২৬
সিটেট।

সিটেট। প্রতীকী ছবি।

সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর ওয়েবসাইটে ২৬ ডিসেম্বর দুপুর ১২টার পর থেকে পরীক্ষার্থীরা এটি ডাউনলোড করতে পারবেন।

  • সিটেট এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীকে প্রথমে ctet.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • ‘ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সিটেট ডিসেম্বর ২২’ (Download Admit Card for CTET Dec 22)-এ যেতে হবে।
  • আবেদনপত্রের নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
  • পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন।
  • ভাল করে সমস্ত তথ্য দেখে নিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে।

সিটেট ২০২২ পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি অ্যাডমিট কার্ডে উল্লেখ করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা করেছিলেন ইচ্ছুক প্রার্থীরা। ২০২২-এর ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারি মাসের মধ্যে সিটেট-এর পরীক্ষা আয়োজিত হতে পারে।

প্রসঙ্গত, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) প্রতি বছরে দু’বার করে আয়োজিত হয়ে থাকে। সাধারণত, যে সমস্ত প্রার্থী কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলগুলিতে পড়াতে চান, তাঁদের সিটেট পরীক্ষা দিতে হয়।

CTET Exam Admit Card Teacher school India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy