Advertisement
E-Paper

চার লক্ষের বেশি পরীক্ষার্থী দিচ্ছেন কুয়েট পিজি, রয়েছে কড়া নজরদারি, প্রকাশ্যে বিশেষ নির্দেশিকা

১১ থেকে ১৩ মার্চ পরীক্ষার জন্য এনটিএ-র তরফে সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। ১৫৭টি বিষয়ে দেশের মোট ২৯২টি কেন্দ্রে আয়োজিত হচ্ছে পরীক্ষা। চার লক্ষের বেশি পড়ুয়া পরীক্ষা দিতে চলছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১১:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

৬ মার্চ, শুক্রবার থেকে শুরু হয়েছে ২০২৬-এর কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি)। চার লক্ষের বেশি পড়ুয়া পরীক্ষা দিতে চলছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে এই পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

১১ থেকে ১৩ মার্চ পরীক্ষার জন্য এনটিএ-র তরফে সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। ১৫৭টি বিষয়ে দেশের মোট ২৯২টি কেন্দ্রে আয়োজিত হচ্ছে পরীক্ষা। নিবন্ধনের সময় যে সকল পরীক্ষার্থী আধার পরিচয় ছাড়া অন্য কোনও পরিচয়পত্র দিয়ে যাচাইয়ের বিকল্প বেছে নিয়েছিলেন, তাঁদের যাচাইপ্রক্রিয়া সম্পূর্ণ করতে পরীক্ষাকেন্দ্রে আগে পৌঁছোতে বলা হয়েছে।

প্রার্থীদের ‘রাফ ওয়ার্কের’ জন্য আলাদা ভাবে একটি খালি পাতা দেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রতিটি পাতার উপর নাম ও রোল নম্বর লিখতে হবে এবং শেষে সব পাতা একসঙ্গে করে নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে। রাফ ওয়ার্কের পাতা ফেরত না দিলে উত্তরপত্রের মূল্যায়ন করা নাও হতে পারে বলে জানিয়েছে এনটিএ।

Advertisement

পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এনটিএ-এর তরফে। কেন্দ্রে পৌঁছোলে পরীক্ষার্থীদের আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে। এ ছাড়া সব কেন্দ্রেই লাইভ সিসিটিভি নজরদারি রাখা হয়েছে এবং কোনও ধরনের ইলেকট্রনিক জালিয়াতি রোধ করতে সিগন্যাল জ্যামার বসানো হয়েছে। ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে।

NTA National Testing Agency CUET
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy