Advertisement
E-Paper

সম্মোহিনী ‘লুক’ আনতে ভরা মঞ্চে বোতল খুলে জল দিয়ে নিজেকে ভেজালেন ‘ধুরন্ধর’-এর গায়িকা! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

সোনালি রঙের ফিউশন লেহঙ্গা পরে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন জৈসমিন সৈন্ডলস। এক হাতে মাইক নিয়ে অন্য হাতে জলের বোতল ধরে রেখেছিলেন তিনি। বোতল খুলে নিজের শরীরে জল ঢেলে দিলেন জৈসমিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৪৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মঞ্চে শুধু গান গাইতে রাজি নন বলি গায়িকা। সেই গানের ভাবও শরীরী ভঙ্গিতে ফুটিয়ে তুলতে চাইছিলেন তিনি। সে কারণেই বোতল খুলে মাথায় জল ঢেলে নিজের শরীর ভিজিয়ে দিলেন ‘ধুরন্ধর’-এর গায়িকা। তার পর বোতল ছুড়ে ফেলে শ্রোতাদের দিকে এগিয়ে নাচ করতে শুরু করে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘শচিন গুপ্ত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সোনালি রঙের ফিউশন লেহঙ্গা পরে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন জৈসমিন সৈন্ডলস। এক হাতে মাইক নিয়ে অন্য হাতে জলের বোতল ধরে রেখেছিলেন তিনি। বোতল খুলে নিজের শরীরে জল ঢেলে দিলেন জৈসমিন। চুল ভিজিয়ে দেওয়ার পর বোতল ছুড়ে ফেলে ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ গানটি গাইতে শুরু করলেন তিনি। অধিকাংশ সময় নাচ করতেই ব্যস্ত ছিলেন গায়িকা। তা দেখে শ্রোতারা সকলে আনন্দে চিৎকার করে উঠলেন। সম্প্রতি অহমদাবাদে কনসার্ট করতে গিয়েছিলেন জৈসমিন। সেখানেই এই কাণ্ড ঘটিয়েছেন ‘ধুরন্ধর’-এর গায়িকা।

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিতর্কের ঝড় উঠেছে। এক জন লিখেছেন, ‘‘গায়িকার কাজ গান গাওয়া। মঞ্চে গানের সম্মোহিনী ভাব ফুটিয়ে তোলা নয়।’’ আবার এক নেটাগরিকের কথায়, ‘‘স্পষ্ট বোঝা যাচ্ছে যে, মঞ্চের পিছনে গান বাজছে। গায়িকা গান করছেন না। তিনি তো নাচ করতেই ব্যস্ত।’’

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করতে গিয়েছিলেন জৈসমিন। সেখানে গিয়ে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছিল তাঁকে। বলিপাড়া সূত্রে খবর, অনুষ্ঠান চলাকালীন নাকি দুই যুবক আশপাশের মহিলাদের হেনস্থা করতে শুরু করেছিলেন। ওই ঘটনা চোখে পড়েছিল জৈসমিনের। তিনি প্রতিবাদ জানাতেই তৎপর হয়ে উঠেছিলেন নিরাপত্তারক্ষীরা। গায়িকার হস্তক্ষেপে অনুষ্ঠান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্ত ওই দুই যুবককে। এর পরে আবার অনুষ্ঠান শুরু করেছিলেন গায়িকা।

কানাঘুষো শোনা যায়, দিল্লির কনসার্টের জন্য আমেরিকা থেকে বিমানবন্দরে নামামাত্রই খুনের হুমকি পেতে শুরু করেছিলেন জৈসমিন। বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল গায়িকাকে। খবর পেতেই কনসার্টে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিল দিল্লি পুলিশ। এমনকি, যে বিলাসবহুল হোটেলে গায়িকা ছিলেন, সেখানেও আঁটসাঁট করা হয়েছিল নিরাপত্তা। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে মূল অভিযুক্ত বিশ্নোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিশ্নোই হুমকি দিচ্ছিলেন জৈসমিনকে।

ফোনে হুমকি দিয়ে বলা হয়েছিল, মঞ্চে উঠলেই নাকি গায়িকার উপর হামলা করা হবে। তা শুনেও কনসার্ট বাতিল করেননি জৈসমিন। বরং, তাঁর অনুষ্ঠানে মহিলাদের হেনস্থা হতে দেখে প্রতিবাদ করেছিলেন তিনি। ‘ধুরন্ধর’ ছবিতে গান গাওয়ার পর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে জৈসমিনের। সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল তৈরি হয়েছে গায়িকার। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ৯৩ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

Viral Video Dhurandhar jasmine sandlas Ahmedabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy