Advertisement
E-Paper

দিল্লি বিশ্ববিদ্যালয়ে শেখা যাবে পঞ্জাবি ভাষা, কোন যোগ্যতা থাকলে করা যাবে আবেদন?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর অথবা আইন নিয়ে পড়েছেন এমন পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৮:৪৬
দিল্লি বিশ্ববিদ্যালয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে পঞ্জাবি ভাষা শেখার সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া।

পঞ্জাবি ভাষায় সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করানো হবে। বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর অথবা আইন নিয়ে পড়েছেন এমন পড়ুয়ারা আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে। আর শুধু পঞ্জাবি ভাষা শেখার কোর্সই নয়, আরও একাধিক বিষয়ে নানা কোর্সে ভর্তির বিস্তারিত তথ্যও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই জানা যাবে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy