Advertisement
E-Paper

পুনর্মূল্যায়ন বা প্রাপ্ত নম্বর যাচাই করতে চান কত পরীক্ষার্থী! আবেদন সংখ্যা জানিয়ে দিল সিবিএসই

বোর্ডের তরফে জানানো হয়েছে, পোর্টালের কোনও রকম সমস্যা এড়াতে নজরদারি দল কাজ করে যাচ্ছে। পাশাপাশি এক্স হ্যান্ডল মারফত বোর্ড জানিয়েছে, আবেদনমূল্য জমা দেওয়ার জন্য পড়ুয়ারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর সাহায্য নিতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৮:১৬
সিবিএসই।

সিবিএসই। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) একাধিক অভিযোগে জর্জরিত। ওএসএম খাতা দেখার সমস্যা বা কোএম্পট এডুটেক-এর মতো সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া, পোর্টালের যান্ত্রিক ত্রুটি— নানা সমস্যার মাঝেই সিবিএসই জানিয়ে দিল বুধবার দুপুর পর্যন্ত কত পরীক্ষার্থী পোর্টালে আবেদন করেছেন। সকলেই পুনর্মূল্যায়ন এবং ভেরিফিকেশনের জন্য আবেদন করেছেন।

বোর্ডের দাবি, সর্ব শেষ তথ্য অনুযায়ী ৩ জুন বুধবার বেলা ১২টা পর্যন্ত ভেরিফিকেশনের জন্য আবেদন জমা পড়েছে ৪,৯২৪টি। পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে ৩৯,০৫৬টি। অর্থাৎ মোট ৪৩,৯৮০টি আবেদন গ্রহণ করা হয়েছে বলেই সিবিএসই সূত্রে খবর।

পাশাপাশি বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, পোর্টালের কোনও রকম সমস্যা এড়াতে নজরদারি দল কাজ করে যাচ্ছে। পাশাপাশি এক্স হ্যান্ডল মারফত বোর্ড জানিয়েছে, আবেদনমূল্য জমা দেওয়ার জন্য পড়ুয়ারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর সাহায্য নিতে পারবেন। সুরক্ষিত লেনদেনের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক-এর পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ থাকছে। তবে, টাকা জমা দেওয়ার জন্য উল্লিখিত ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।

এর আগেই সিবিএসই দাবি করেছিল, সাইবার হানার জেরে বিপর্যস্ত হয়েছিল পোর্টাল। আবেদন প্রক্রিয়াও পিছিয়ে গিয়েছিল কয়েক ঘণ্টা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) পুনর্মূল্যায়নের পোর্টালে আবেদন প্রক্রিয়া ঘিরে একাধিক সমস্যা হয়ে চলেছে। যদিও প্রতিটি সমস্যার সমাধান করা হয়েছে বলেই এক্স হ্যান্ডল মারফত লাগাতার বিবৃতি জারি করা হচ্ছে বোর্ডের তরফে।

CBSE 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy