Advertisement
E-Paper

কলকাতার শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি, মাসিক বেতন ৪০ হাজার টাকার বেশি

বয়স ৪৫ বছরের মধ্যেই হলেই আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১৭:২৮
কলকাতার শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি।

কলকাতার শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। প্রতীকী ছবি।

কলকাতার শ্যমাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। আবেদন জানাতে হবে অফলাইনেই। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

নিয়োগ হবে ডেপুটি ফায়ার অ্যান্ড সিকিউরিটি অফিসার পদে। শূন্যপদ একটিই, তবে তা পরিবর্তন সাপেক্ষ। বয়স ৪৫ বছরের মধ্যেই হলেই আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। নিযুক্তদের মোট মাসিক বেতন হবে ৪৬,৫০০ টাকা। চাকরির মেয়াদ ৩ বছর।

প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজন কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/ নাগপুরের এনএফএসসি থেকে ডিভিশনাল অফিসারের শংসাপত্র/ নাগপুরের এনএফএসসি থেকে ফায়ার ফাইটিংয়ে স্টেশন অফিসারের শংসাপত্র এবং কোনও সরকারি সংস্থায় ফায়ার সুপারভাইজার পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতাও।

প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাক মারফত পাঠিয়ে আবেদন জানাতে হবে। নথি পাঠানোর শেষ দিন আগামী ২ জুন। এই বিষয়ে বিশদে জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখতে হবে।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy