Advertisement
E-Paper

স্কুলে মানসিক স্বাস্থ্যরক্ষায় গুরুত্ব! কী ভাবে বাস্তবায়ন? বৈঠক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক— সকলের ভাল থাকা নির্ভর করে স্কুলের পরিবেশের উপর। তাই স্কুলের রুটিনে সেই বিষয়টিকেও সমান ভাবে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৩:১২
নীতির খসড়া নিয়ে পর্যালোচনার বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

নীতির খসড়া নিয়ে পর্যালোচনার বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছবি: এক্স।

মন ভাল থাকলেই সব ভাল। এই ভাবনা থেকেই স্কুলের দৈনন্দিন কাজে মানসিক স্বাস্থ্যরক্ষার চর্চার প্রস্তাবনা পেশ করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে। ‘ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং পলিসি ফর স্কুলস’ শীর্ষক নীতির খসড়া নিয়ে পর্যালোচনার বৈঠকে স্কুলের পরিবেশে উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকে আধিকারিক, কমিটির সদস্য এবং বিষয় বিশেষজ্ঞদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আলোচনা করেন, কী ভাবে স্কুলের দৈনন্দিন কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে মানসিক স্বাস্থ্যরক্ষার অভ্যাস নিয়ে চর্চা করা যেতে পারে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে পড়ুয়াদের পড়াশোনার জন্য পারিপার্শ্বিক পরিবেশের উন্নত করার জন্য সুরক্ষিত পরিকাঠামো তৈরি করার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। যাতে তাদের মেধার সঙ্গে বৌদ্ধিক বিকাশে তা সহায়ক হয়ে ওঠে।

জানা গিয়েছে, পড়ুয়ারা যাতে সহজেই নিজের সমস্যা বুঝতে পেরে তা নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলতে সঙ্কোচ বোধ না করে— এমন পরিবেশ তৈরিতে বেশি জোর দিতে আগ্রহী শিক্ষামন্ত্রক। প্রয়োজনে গুরুতর সমস্যার ক্ষেত্রে যাতে কাউন্সেলিং করে পড়ুয়াদের মনের চাপ কমানো যেতে পারে, তা নিয়েও পর্যালোচনা করছেন বিশেষজ্ঞেরা।

স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই পড়ুয়াদের পথপ্রদর্শক হয়ে থাকেন। তাই তাঁদের মাধ্যনে যাতে বৌদ্ধিক শিক্ষার পাঠ দেওয়া যেতে পারে, তার বিধিও উল্লেখ করা হবে ‘ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং পলিসি ফর স্কুলস’ নীতিতে। জানা গিয়েছে, দ্রুতই ওই নীতি প্রকাশ করে তা সব স্কুলে লাগু করার নির্দেশ দেওয়া হবে।

students mental health education ministry Dharmendra Pradhan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy