Advertisement
E-Paper

আইআইটি ভর্তির জন্য দ্বাদশে ৭৫ শতাংশ নম্বরের বিধি বদল! আদৌ লাভ হবে সিবিএসই পরীক্ষার্থীদের?

সিবিএসই-র পড়ুয়ারা জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (জোসা) কাউন্সেলিং-এ কী ভাবে যোগদান করতে পারবেন, তার বিধি বদল করল আইআইটি রুরকি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৩:২৭

ছবি: সংগৃহীত।

দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশিত হলেও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন ৭০ হাজারেরও বেশি সিবিএসই পড়ুয়া। তাঁদের মধ্যে যাঁরা জেইই অ্যাডভান্সড-এ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা কী ভাবে জোসা কাউন্সেলিং-এ যোগদান করতে পারবেন, তা নিয়ে সংশয় ছিল। সেই সব পড়ুয়ার জন্য ‘চয়েস লক’ পর্বের বিধি স্পষ্ট জানিয়ে দিল আইআইটি রুরকি।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, যাঁরা দ্বাদশে ৭৫ শতাংশের কম নম্বর পেয়েছেন, তাঁরা কাউন্সেলিং পর্বে যোগদানের জন্য নিজেদের পছন্দ বেছে নেওয়ার সুযোগ পাবেন। তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের ‘চয়েস লক’ করে ফেলতে হবে। ওই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার জন্য ১১ জুন পর্যন্ত পোর্টাল চালু থাকছে। পড়ুয়াদের জেইই অ্যাডভান্সড-এর র‌্যাঙ্ক অনুযায়ী পছন্দের বিষয়ের জন্য আসন বরাদ্দ করা হবে।

পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত না হওয়া পর্যন্ত যাতে পড়ুয়ারা জোসা কাউন্সেলিং-এ নিজের পছন্দের বিষয়ে আসন সুনিশ্চিত করতে পারেন, সেই কথা মাথায় রেখে নিয়মে রদবদলের ঘোষণা করেছে আইআইটি রুরকি। তবে, ১৫ জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের চূড়ান্ত ফলাফলের তথ্য জমা দিতেই হবে। তার পরই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে।

এক্স হ্যান্ডল মারফত আইআইটি রুরকি নিয়ম শিথিল করার ঘোষণা করতেই স্বস্তিতে পড়ুয়ারা। প্রতিষ্ঠানের বিবৃতিতেই বহু পড়ুয়াই পুনর্বিবেচনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অনেকে আবার জানিয়েছেন, ১৫ জুলাই বোর্ডের দ্বাদশের ইম্প্রুভমেন্ট এগ্‌জ়াম রয়েছে। ওই পরীক্ষার ফলাফলও ভর্তি প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই সময়সীমা আরও বর্ধিত করার আবেদন জানিয়েছেন পড়ুয়ারা। তবে, এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি আইআইটি রুরকি-র তরফে।

নিয়ম অনুযায়ী, দ্বাদশে ৭৫ শতাংশ নম্বর না থাকলে আইআইটি-র জোসা কাউন্সেলিং-এ যোগদান করা যায় না। তবে, ২০২৬-এর সিবিএসই পরীক্ষার ফলাফলে বিস্তর গোলমালের অভিযোগ করেন পড়ুয়ারা। তাই বোর্ডের তরফে নতুন করে খাতা দেখার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর,স্নাতকে ভর্তির হতে যাতে সমস্যায় পড়তে না হয়, সেই কারণে জুন মাসের মধ্যেই পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হতে পারে।

কাউন্সেলিং শুরু হওয়ার আগে পড়ুয়ারা যে কোনও একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য পছন্দের আসন বেছে নিতে পারেন। অর্থাৎ আইআইটি এবং এনআইটি-র প্রতিষ্ঠান একসঙ্গে বেছে নেওয়ার সুযোগ নেই। সাধারণত পাঁচটি পর্বে কাউন্সেলিং সম্পূর্ণ হয়। তবে, এনআইটি, আইআইটি কিংবা সমতুল প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা আরও বেশি হতে পারে। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি-র দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত প্রক্রিয়াটি চলবে। তার আগেই সিবিএসই-র পড়ুয়াদের দ্বাদশে প্রাপ্ত নম্বরের সঠিক তথ্য জমা দিতে হবে।

CBSE Class 12 Results IIT Roorkee JEE Advanced 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy