Advertisement
E-Paper

ডেটা সায়েন্স ও ক্লাউড কম্পিউটিং বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নজরদারি, কৌশল শেখা যাবে কোথায়?

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, থিয়োরি নির্ভর পড়াশোনার সঙ্গে দক্ষতা বৃদ্ধিতে উৎসাহ দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের তরফে সার্টিফিকেট কোর্স, কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। কারা কী ভাবে সুযোগ পেতে পারেন, তার সুলুক সন্ধান রইল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:২৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জাতীয় শিক্ষানীতির আওতায় উচ্চশিক্ষায় পরিবর্তন এসেছে। পঠনপাঠনের সঙ্গে জুড়ে গিয়েছে হাতেকলমে কাজ শেখার সুযোগও। একই সঙ্গে দক্ষতা বৃদ্ধির জন্য সময়োপযোগী বিষয়গুলি শেখাতে সার্টিফিকেট কোর্সও চালু হয়েছে। বিভিন্ন ধরনের কর্মশালার মাধ্যমেও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তাতে যোগদানের সুযোগ কী ভাবে পাওয়া যাবে, তার সুলুকসন্ধান রইল শিক্ষার কড়চায়।

স্মার্ট সিস্টেম তৈরির পাঠদান

হাতেকলমে স্বয়ংক্রিয় যন্ত্রে ব্যবহৃত সেন্সর, এমবেডেড সিস্টেম তৈরির কৌশল শেখানো হবে। এ ছাড়াও ওই সমস্ত স্মার্ট সিস্টেমকে কী ভাবে সুরক্ষিত রাখতে হয়, তা-ও জানার সুযোগ থাকছে।

  • কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিম।
  • কবে— ১৬ থেকে ২০ মার্চ, ২০২৬।
  • কত দিন চলবে— পাঁচ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পর্যবেক্ষণ

প্রকৃতির নিয়মে কখনও বদলে যাচ্ছে সমুদ্রের জলের রঙ, আবার কখনও বেড়ে যাচ্ছে উষ্ণতা। এ সব ঘটনার পর্যবেক্ষণের জন্য কৃত্রিম উপগ্রহ এবং রিমোট সেন্সিং-এর ব্যবহার করা হয়ে থাকে। ওই সমস্ত যন্ত্র ব্যবহার করে কী ভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হয়, তা হাতে কলমে শেখানো হবে।

  • কোথায় হবে— ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার।
  • কবে— ১১ থেকে ২২ মে, ২০২৬।
  • কত দিন চলবে— ১০ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, রিমোট সেন্সিং, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১ জুন।

ইন্টারনেট অফ থিংস ইঞ্জিনিয়ারিং নিয়ে চর্চা

বিভিন্ন যন্ত্রের সঙ্গে ইন্টারনেটের সংযোগ করে দেওয়ার পদ্ধতিকে ইন্টারনেট অফ থিংস (আইওটি) বলা হয়ে থাকে। স্মার্ট লাইট থেকে শুরু করে স্মার্ট ওয়াচ— সমস্ত যন্ত্রই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে চলে। যে কোনও যন্ত্রের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে এই পদ্ধতি কী ভাবে ব্যবহার করা হয়ে থাকে, এবং তাতে কৃত্রিম মেধা কী ভাবে সাহায্য করে, তা বিশেষ কোর্সের মাধ্যমে শেখানো হবে।

  • কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।
  • কবে— ১৮ এপ্রিল থেকে ১৬ জুন, ২০২৬।
  • কত দিন চলবে— ১০ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— বিজ্ঞান বিভাগের বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা, যাঁরা পাইথন প্রোগ্রামিং জানেন।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৮ মার্চ।

ডেটা সায়েন্স নিয়ে জ্ঞান অর্জন

তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ কী ভাবে করতে হয়, সেই কৌশল সম্পর্কে বিশদ শেখাবেন বিশেষজ্ঞেরা। হাতে কলমে মার্কেটিং, ফিনান্স বিভাগের বিপুল তথ্যভান্ডার সুরক্ষিত রাখা পদ্ধতিও শেখার সুযোগ থাকবে।

  • কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, চেন্নাই।
  • কবে— ২৯ এপ্রিল, ২০২৬ থেকে শুরু।
  • কত দিন চলবে— ছ’মাস।
  • কারা আবেদন করতে পারবেন— ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৯ এপ্রিল।

সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

অনলাইনে প্রতারণার ঘটনা প্রায়ই ঘটে থাকে। অপরাধ রুখতে সাইবার সচেতনতার কৌশল শেখানো হবে। হাতে কলমে অনলাইনে কোনও সামগ্রী কেনা-বেচা; ছবি, ভিডিয়ো, গুরুত্বপূর্ণ নথি আপলোড করা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে— এই সমস্ত কিছু জানার সুযোগ থাকছে।

  • কোথায় হবে— অনলাইনে ক্লাস করানো হবে।
  • কবে— ৩০ মার্চ, ২০২৬ থেকে শুরু।
  • কত দিন চলবে— পাঁচদিন।
  • কারা আবেদন করতে পারবেন— অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৯ এপ্রিল।
workshop Online Courses 2026 Free training programs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy