Advertisement
E-Paper

আইবিপিএস ক্লার্ক-এর প্রিলিমস পরীক্ষার মার্কশিট প্রকাশিত, জেনে নিন কী ভাবে দেখবেন রেজাল্ট

মার্কশিটটি পরীক্ষার্থীরা আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইটে দেখতে পাবেন। আগেই পরীক্ষার ফল ঘোষনা করা হয়েছিল আইবিপিএস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৮
মার্কশিট প্রকাশ

মার্কশিট প্রকাশ সংগৃহীত ছবি

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) ক্লার্ক পদের প্রিলিমিনারি পরীক্ষার মার্কশিট প্রকাশ করেছে। মার্কশিটটি পরীক্ষার্থীরা আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইটে দেখতে পাবেন। আগেই, গত ২১ সেপ্টেম্বর, পরীক্ষার ফল ঘোষনা করা হয়েছিল। ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষার মার্কশিটও প্রকাশ করল আইবিপিএস। ক্লার্ক পদের মেইন পরীক্ষাটি আগামী ৮ অক্টোবর আয়োজিত হবে।

আইবিপিএস ক্লার্ক-এর প্রিলিমস পরীক্ষার মার্কশিট কী ভাবে ডাউনলোড করবেন?

১. প্রথমেই আইবিপিএস- এর সরকারি ওয়েবসাইট-https://www.ibps.in/-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'সিআরপি ক্ল্যারিকাল' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. লিঙ্কটিতে ক্লিক করার পর আবার 'সিআরপি ক্ল্যারিকাল ক্যাডার ১২' লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. এ বার 'ভিউ ইওর স্কোরকার্ড অফ অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন অফ ক্ল্যারিকাল ক্যাডার ১২' এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৫. এর পর পরের পেজে নিজের লগ-ইন ডিটেলস দিলেই আইবিপিএস ক্লার্ক এর প্রিলিমিনারি পরীক্ষার মার্কশিটটি পরীক্ষার্থীরা স্ক্রিনে দেখতে পাবেন।

৬. স্কোরকার্ডটি পরীক্ষার্থীরা ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

IBPS clerk Preliminary Exam Scorecard Results marksheet Jobs Recruitment Employment career Bank Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy