Advertisement
E-Paper

সকালে টিফিন বানানোর সময় পাচ্ছেন না? রান্না করতে হবে না, এমন ৩টি খাবার বানিয়ে দিতে পারেন খুদেকে

সকালে শিশুকে স্কুলে পাঠানোর আগে হাতে সময় বড়ই কম থাকে। আর যে দিন উঠতে একটু দেরি হয়ে যায়, সে দিন তো আরও তাড়াহুড়ো লেগে যায়। পরোটা, লুচি, চাউমিনের মতো মুখোরোচক খাবার রান্না করা সময় থাকে না সেই সময়। শিখে নিন, ৩টি টিফিন-রেসিপি, যা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আর গ্যাসও খরচ করতে হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:৪৫
রান্না না করেই বানিয়ে ফেলুন সুস্বাদু টিফিন।

রান্না না করেই বানিয়ে ফেলুন সুস্বাদু টিফিন। ছবি: এআই সহায়তায় তৈরি।

শিশুকে স্কুলের টিফিনে রোজ কী নতুন খাবার দেবেন, সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় অনেকের কাছে। সকালে শিশুকে স্কুলে পাঠানোর আগে হাতে সময় বড়ই কম থাকে। আর যে দিন উঠতে একটু দেরি হয়ে যায়, সে দিন তো আরও তাড়াহুড়ো লেগে যায়। পরোটা, লুচি, চাউমিনের মতো মুখোরোচক খাবার রান্না করা সময় থাকে না সেই সময়। আবার, স্কুল থেকে কড়া নির্দেশ— খুদের টিফিনে প্যাকেটজাত কোনও খাবারই দেওয়া যাবে না। গ্যাসে কড়াই বসাতেও হবে না, অথচ সুস্বাদু টিফিনও তৈরি হয়ে যাবে। শিখে নিন, ৩টি টিফিন-রেসিপি, যা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আর গ্যাসও খরচ করতে হবে না।

১) পিনাট বাটার রোল: পাউরুটিগুলি একটু বেলে নিন। এ বার তার উপর পিনাট বাটার মাখিয়ে নিন ভাল করে। তার পর একটি কলাকে লম্বা লম্বা করে কেটে তিন-চারটি কলার টুকরো পাউরুটির উপর রেখে রোল করে নিন। রোলটি টুথপিক দিয়ে গেঁথে নিন।

২) কোল্ড স্যান্ডউইচ: ধনেপাতা, বেশ খানিকটা চিনেবাদাম, রসুন, নুন, গোলমরিচ আর পনির মিক্সিতে ঘুরিয়ে একটি চাটনি বানিয়ে নিন। এ বার দু’টি পাউরুটির মাঝখানে বুলিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিন।

৩) অঙ্কুরিত মুগের চাট: অঙ্কুরিত মুগের সঙ্গে পেঁয়াজকুচি, টম্যাটোকুচি, শসাকুচি এবং সামান্য লেবুর রস মিশিয়ে নিন। সঙ্গে ধনেপাতা, পুদিনাপাতা এবং লঙ্কা বেটে তৈরি চাটনি ছড়িয়ে আর সামান্য মুড়ি আলাদা করে দিয়ে দিন টিফিনে।

tiffin box recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy