Advertisement
E-Paper

‘ভীষণ বিচলিত থাকত’, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিন তলপতির, ছেলের কোন অস্বস্তির কথা জানালেন মা

বিজয়ের নির্বাচনের প্রচার ও শেষমেশ জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়াটা সহজ ছিল না বলেই মত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মায়ের। অভিনেতা তথা রাজনীতিবিদের মা শোভা ছেলেকে নিয়ে কোন উদ্বেগের কথা জানালেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:৪২
মা শোভা চন্দ্রশেখরের সঙ্গে তলপতি বিজয়।

মা শোভা চন্দ্রশেখরের সঙ্গে তলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিন তলপতি বিজয়ের। ৫২ পূর্ণ করলেন বিজয়। সারা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা পাঠিয়েছেন। যদিও নির্বাচনের পদ প্রার্থী ঘোষিত হওয়ার পর বিবাহবিচ্ছেদের মামলা করেন স্ত্রী সঙ্গীতা। সেই সময় নির্বাচনের প্রচার ও শেষমেশ জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়া রাস্তাটা সহজ ছিল না বিজয়ের। অভিনেতা তথা রাজনীতিবিদের মা কোন উদ্বেগের কথা জানালেন ছেলেকে নিয়ে?

নির্বাচনের ময়দানে নামার পর একের পর এক কটাক্ষ উড়ে এসেছে। রাজনীতিক ময়দানেই শুধু নয় ব্যক্তিগত জীবনেও বিপর্যয়ের মুখে এসে দাঁড়ান বিজয়। অভিনেতার সঙ্গ ছাড়েন তাঁর স্ত্রী-সন্তান। পুত্র জেসন বাবাকে ইতিমধ্যেই নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন। তলপতির মা শোভা চন্দ্রশেখর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ছেলে নতুন একটা পেশায় পা দেওয়ার সিদ্ধান্ত নিতেই চিন্তায় ছিলেন তিনি। কারণ, অভিনেতা ও রাজনীতি দুটো ভিন্ন পেশা।

তলপতির মায়ের কথায়, ‘‘নির্বাচনের আগে সারাক্ষণ চিন্তায় থাকত। ওকে দেখে ভয় হত। কারণ, খুব কঠিন একটা রাস্তা বেছে নিয়েছিল। এই নতুন একটা পথে যে হাঁটা শুরু করেছে, সেটা কী ভাবে সামলাবে, বুঝতে পারতাম না। সেই সময় ও আসলে কাউকে পাশে পায়নি। সবকিছু একাই মোকাবিলা করতে হয়েছিল, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। আমি সেই সময় ভাবতাম ও সব কিছু জানা সত্ত্বেও এই রাস্তা কেন বেছে নেয়। আমি আমার ভয়গুলো কখনও ওঁর সঙ্গে ভাগ করে নিইনি। সেই সময় সে ভীষণ ভাবে ভেঙে পড়েছিল। কিন্তু শেষপর্যন্ত সে তা কাটিয়ে ওঠে এবং এগিয়ে গিয়েছে জীবনে।”

শেষে শোভার সংযোজন তিনি জানান, ছেলের রাজনৈতিক যাত্রার সঙ্গে অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামেরও মিল পেয়েছে। তিনি বলেন, “ওকে নিয়ে ক্রমাগত সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু প্রতিটি নেতিবাচক কটাক্ষকে ইতিবাচকতায় সাফল্যে রূপান্তরিত করে সাফল্যের পথে এগিয়ে গিয়েছেন।”

Thalapathy Vijay South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy