Advertisement
E-Paper

আইসিএসই ও আইএসসি-র ফলপ্রকাশ ৩০ এপ্রিল, কী ভাবে দেখা যাবে? মিলবে ফের পরীক্ষায় বসার সুযোগ

আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির ফল জানতে হলে ওয়েবসাইটে ঢুকে কোর্স অপশন হিসাবে বেছে নিতে হবে আইসিএসই-কে। আইএসসি বা দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানতে হলে আইএসসি কোর্স বেছে নিতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২০:২৯
সিআইএসসিই-এর দশম ও দ্বাদশের ফল প্রকাশ আগামী বৃহস্পতিবার।

সিআইএসসিই-এর দশম ও দ্বাদশের ফল প্রকাশ আগামী বৃহস্পতিবার। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চলতি বছর দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই)। তারা জানিয়েছে, ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকাশিত হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল।

সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট— https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল। আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির রেজাল্ট জানতে হলে ওয়েবসাইটে ঢুকে কোর্স অপশন হিসাবে বেছে নিতে হবে আইসিএসই। আইএসসি বা দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানতে হলে আইএসসি কোর্স বেছে নিতে হবে। এর পরে ছাত্রছাত্রীদের নিজের রেজাল্ট দেখতে প্রথমে তাঁদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা (কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য বোঝার সুরক্ষা ব্যবস্থা) টাইপ করতে হবে। তার পরে দেখা যাবে ফলাফল।

এ ছাড়া ডিজিলকার থেকেও ফল দেখা যাবে। এ জন্য প্রথমে ডিজিলকার পোর্টালে https://results.digilocker.gov.in ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। সেখানে সিআইএসসিই-র আলাদা বিভাগ রয়েছে। সেখানে গিয়ে দশমের ফলাফল জানতে আইসিএসই-র বোতামে ক্লিক করতে হবে। পরের পাতায় ইনডেক্স নম্বর এবং অ্যাডমিট কার্ডে লেখা জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’ করলে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। দ্বাদশ শ্রেণির ফল জানতে একই পদ্ধতি অনুসরণ করতে হবে আইএসসি বাটনে ক্লিক করে। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, রিভিউ করার সুযোগ পাবে পড়ুয়ারা ১ থেকে ৪ মে পর্যন্ত। আবার পরীক্ষা (ইমপ্রুভমেন্ট এগজ়ামিনেশন) দেওয়ার জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে ৮ থেকে ১৪ মে-র মধ্যে। রিভিউয়ের ফলপ্রকাশ হবে জুনের প্রথম সপ্তাহে। ফের পরীক্ষা হবে ১৫ জুন এবং তার ফলপ্রকাশ করা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে, এমনই জানানো হয়েছে।

ICSE Exam 2026 ISC Exam 2026 CISCE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy