Advertisement
E-Paper

ইগনু থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা করতে চান? শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া

জুলাই ২০২৩ বর্ষের জন্য স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৮:৩৮
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

স্কুলের গণ্ডি পেরিয়ে পরিস্থিতির কারণে অথবা সময়ের অভাবে অনেকেরই উচ্চস্তরে পড়াশোনা করার সুযোগ হয়ে ওঠে না। সে ক্ষেত্রে সবথেকে উপযোগী হয়ে ওঠে দূরশিক্ষা মাধ্যম। সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুযোগ করে দিচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু)।

জুলাই ২০২৩ বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি-তে। ১৫ মে থেকে শুরু হয়েছে বিভিন্ন কোর্সে ভর্তির প্রক্রিয়া। চলবে ৩০ জুন পর্যন্ত। স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা-তে ভর্তি হওয়া যাবে।

কী ভাবে আবেদন করবেন:

  • শিক্ষার্থীকে ইগনু-র ওয়েবসাইটে যেতে হবে।
  • ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে ‘রেজিস্ট্রেশন’-এ যাওয়া প্রয়োজন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা দরকার।
  • এর পর আবেদনপত্র পূরণ করার জন্য রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে ‘লগ ইন’ করা দরকার।
  • নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে জমা দেওয়া দরকার।
  • আবেদনের জন্য বরাদ্দ টাকা অনলাইনে জমা দিতে হবে।
  • সমস্ত ধাপ পূরণের পর আবেদনপত্র ‘সাবমিট’ করা দরকার।
  • শেষে, পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইগনু-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

Indira Gandhi National Open University Open University Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy