Advertisement
E-Paper

আইআইএম ক্যালকাটার ৬১তম সমাবর্তন, পিএইচডি-র শংসাপত্র পেলেন ১২ জন, এমবিএ ৪৫৯ জন

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দু’বছরের এমবিএ প্রোগ্রামে ৪৫৯জনকে সম্মান জানানো হয়েছে। এর মধ্যে প্রথম হয়েছেন অঙ্কিত কেশওয়ানি। দ্বিতীয় হয়েছেন প্রতীক টিব্রেওয়াল এবং তৃতীয় হয়েছেন শিবম অগরওয়াল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৯:০৬
আইআইএম ক্যালকাটার সমাবর্তন অনুষ্ঠান।

আইআইএম ক্যালকাটার সমাবর্তন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

সারা বিশ্বে নজর কে়ড়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) ক্যালকাটা। ভারতের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় এই প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠিত হল শুক্রবার। সম্প্রতি আইআইএম, ক্যালকাটা-এর বোর্ড অফ গভর্নরস-এর প্রধান হয়েছেন মামিডালা জগদেশ কুমার। তিনিও উপস্থিত ছিলেন ৬১তম সমাবর্তনে।

চলতি বছর বিশেষ অতিথি ছিলেন টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও প্রবীর সিংহ। আইআইএম ক্যালকাটার পরিচালক অধ্যাপক আলোককুমার রায় এবং জগদেশ কুমার উত্তীর্ণদের হাতে শংসাপত্র তুলে দিয়েছেন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দু’বছরের এমবিএ প্রোগ্রামে ৪৫৯জনকে সম্মান জানানো হয়েছে। এর মধ্যে প্রথম হয়েছেন অঙ্কিত কেশওয়ানি। দ্বিতীয় হয়েছেন প্রতীক টিব্রেওয়াল এবং তৃতীয় হয়েছেন শিবম অগরওয়াল। এমবিএ এগ্‌জ়িকিউটিভ প্রোগ্রামে ৯৯ জন ভর্তি হয়েছিলেন। পিএইচডি-র শংসাপত্র পেয়েছেন ১২জন। এর মধ্যে অর্থনীতি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন প্রিয়া র‍্যাচাল ডেভিড। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ থেকে অনিন্দ্য গঙ্গোপাধ্যায়, অপারেশন ম্যানেজমেন্ট থেকে তরঙ্গ দত্ত-সহ আরও ন’জন শুক্রবার পিএইচডি-র শংসাপত্র গ্রহণ করেছেন।

আলোককুমার জানিয়েছেন, চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের র‍্যাঙ্কিং-এ ভাল ফল করেছে আইআইএম ক্যালকাটা। তার মধ্যে অন্যতম আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৬-এ, এমবিএ প্রোগ্রামের জন্য বিশ্বের মধ্যে ৫০ নম্বরে স্থান পেয়েছে আইআইএম ক্যালকাটা। ভারতের নিরিখে তৃতীয় স্থানে নাম রয়েছে প্রতিষ্ঠানের।

Advertisement
IIM Calcutta Indian Institute of Management Calcutta (IIM Calcutta)
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy