Advertisement
E-Paper

ডিজ়িটাল সায়েন্স অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্টে স্নাতক হওয়ার সুযোগ, কোথায় ভর্তি হওয়া যাবে?

উল্লিখিত বিষয়টি চার বছরের স্নাতক ডিগ্রি হিসাবে পড়ার সুযোগ থাকছে। মোট ৭০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৩:২৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কৃত্রিম মেধার সাহায্যে বাণিজ্য ব্যবস্থাপনার কৌশল শেখার সুযোগ মিলবে স্নাতক স্তরেই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), মুম্বই-এর যৌথ উদ্যোগে বিষয়টি পড়ানো হবে। বিষয়টির নাম ডিজ়িটাল সায়েন্স অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট।

উল্লিখিত বিষয়টি চার বছরের স্নাতক ডিগ্রি হিসাবে পড়ার সুযোগ থাকছে। মোট ৭০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। চার বছরের ডিগ্রি কোর্স সম্পূর্ণ করার পর তাঁরা এক বছরের মাস্টার অফ বিজ়নেস ম্যানেজমেন্ট (এমবিএ) ডিগ্রি অর্জনের সুযোগও পাওয়া যাবে। সম্প্রতি আইআইএম, মুম্বই-এর সমাবর্তন অনুষ্ঠানে উল্লিখিত কোর্সটির কথা ঘোষণা করেন প্রতিষ্ঠানের অধিকর্তা মনোজ তিওয়ারি।

কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স-এর মতো প্রযুক্তি বাণিজ্য ব্যবস্থাপনার কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, তা নিয়ে চর্চা চলবে। এ ছাড়াও মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য কেমন করে নেওয়া সম্ভব— তা শেখাবেন উল্লিখিত প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা।

Advertisement

জয়েন্ট এন্ট্রানস্ এগ্‌জ়ামিনেশন মেন উত্তীর্ণেরা উল্লিখিত বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। তাঁদের ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধাতালিকা তৈরি করে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই বিষয়টির জন্য ভর্তির আবেদন কবে শুরু হবে, সেই সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। এর জন্য আইআইএম, মুম্বই-এর ওয়েবসাইট-এ নজর রাখা প্রয়োজন।

IIT Bombay UG Admission 2026 Indian Institute of Management Mumbai Four Year Undergraduate Programme (FYUP)
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy