Advertisement
E-Paper

অনলাইনে এমটেক কোর্স করার সুযোগ, গেট স্কোর না থাকলেও স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বরের তরফে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্স করানো হবে। ওই কোর্সে অনলাইন ক্লাস করার সুযোগ থাকছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তর স্তরে টেকনোলজি শাখায় পড়াশোনা করার সুযোগ পাওয়া যেতে পারে। এ জন্য গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকা আবশ্যক নয়। এই সুযোগ পেতে পারেন বিভিন্ন শিল্পক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর অ্যাডভান্সড মেন্টেন্যান্স টেকনোলজি বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করাবে। ওই কোর্সটি করার সুযোগ পাবেন স্টিল, অটোমোটিভ, ফার্মাসিউটিক্যাল, নিউক্লিয়ার, পেট্রোকেমিক্যাল, এরোস্পেস ইন্ডাস্ট্রিতে কর্মরত ব্যক্তিরা। যাঁদের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরের ডিগ্রি রয়েছে— তাঁরা ওই কোর্সটি করতে পারবেন।

এ ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজে অন্তত তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের স্নাতক স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়।

দু’বছরের স্নাতকোত্তর স্তরের কোর্সটির ক্লাস সপ্তাহান্তে চলবে। শুধুমাত্র হাতেকলমে প্রশিক্ষণের নেওয়ার জন্য ক্যাম্পাসে ক্লাস করতে আসতে হবে। তবে, পাঁচ বছর পর্যন্ত ওই ডিগ্রি কোর্সের পড়াশোনা সম্পূর্ণ করার সুযোগ থাকবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। আবেদনমূল্য ৫০০ টাকা, রেজিস্ট্রেশন ফি ২৫,০০০ টাকা হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদনের জন্য আইআইটি ভুবনেশ্বর পোর্টাল চালু করেছে। ওই পোর্টাল ৩১ মে পর্যন্ত থাকবে।

online admission PG Admission 2026 IIT Bhubaneswar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy