Advertisement
E-Paper

প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকার ফল, কী ভাবে দেখবেন?

নির্ধারিত সময়ের মধ্যেই ডাউনলোড করতে হবে, না হলে প্রতিটি পত্রের ফল ডাউনলোড করার জন্য ৫০০ টাকা দিতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৫:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২০২৬-এর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-এর ফলপ্রকাশ হল। চলতি বছর পরীক্ষার আয়োজক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি-এর তরফে ফলপ্রকাশ করা হয়েছে।

ফলাফল ডাউনলোড করা যাবে ২৭ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই ডাউনলোড করতে হবে, না হলে প্রতি পত্রের জন্য ৫০০ টাকা দিতে হবে। সেই প্রক্রিয়াও ৩১ ডিসেম্বর পর্যন্তই খোলা থাকবে।

কী ভাবে দেখবেন ফল?

প্রথমে গেট-এর ওয়েবসাইটে (https://goaps.iitg.ac.in/login) যেতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে হোমপেজ, হোমপেজ থেকে ‘গেট ২০২৬ ফলাফল’ লেখা লিঙ্কে যেতে হবে। সেখান থেকেই ডাউনলোড করা যাবে।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ২০২৬-এর গেট। ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি প্রতিদিন দু’টি ভাগে পরীক্ষা হয়েছিল। প্রথম ভাগের পরীক্ষার সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ছিল। দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলেছিল দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত। দেশ জুড়ে সিবিটি মাধ্যমে পরীক্ষার আয়োজন করেছিল আইআইটি, গুয়াহাটি।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট-এর আয়োজন করা হয়। পরীক্ষার আয়োজনের দায়িত্বে থাকে দেশের বিভিন্ন আইআইটি।

gate result out
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy