Advertisement
E-Paper

আইআইটি জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা, কোথায় দেখা যাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে গত ১১ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড, ২০২২-এর ফল ঘোষণা করেছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। —

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১২:১১
আইআইটি জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা

আইআইটি জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা সংগৃহীত ছবি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে গত ১১ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড, ২০২২-এর ফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা এখন সরাসরি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইট —jeeadv.ac.in-এ তাদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন।চলতি বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বের আরকে শিশির জেইই অ্যাডভান্সড, ২০২২-এর কমন র‌্যাঙ্ক তালিকায় (সিআরএল) শীর্ষস্থান অধিকার করেছেন। তিনি মোট ৩৬০ নম্বরের মধ্যে ৩১৪ নম্বর পেয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন, আইআইটি দিল্লির তনিষ্কা কাবরা। তিনি কমন র‌্যাঙ্ক তালিকায় (সিআরএল)-এ ১৬ তম স্থান দখল করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৩৬০ নম্বরের মধ্যে মোট ২৭৭।

পরীক্ষাটি ২৮ অগস্ট, ২০২২ তারিখে দু’টি পর্বে আয়োজিত হয়েছিল। পরীক্ষার্থীরা ১ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০টা থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইট — jeeadv.ac.in-এ উত্তরপত্রের অনুলিপি দেখতে এবং ডাউনলোড করেছেন। এ ছাড়া ৩ সেপ্টেম্বর থেকে প্রভিশনাল উত্তরগুলিও ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে।

IIT JEE Advanced Results Examination Education career

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy