Advertisement
E-Paper

শিক্ষাপ্রতিষ্ঠানে টাঙানো যাবে না কোনও নেতার ছবি! বিশেষ বার্তা ছাত্র সংগঠন এবিভিপি

পালা বদলের পরই সুরেন্দ্রনাথ কলেজ ও সিটি কলেজে বিধায়ক সজল ঘোষের ছবি ঝোলাতে দেখা গিয়েছিল। যদিও পরে সুরেন্দ্রনাথ কলেজের মূল ফটকের সামনে থেকে সে ছবি সরানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৯:২৫

ছবি: সংগৃহীত।

কলেজে কলেজে রাখা যাবে না কোনও নেতার ছবি-সহ ফ্লেক্স বা ব্যানার। কলকাতা মহানগর এভিবিপি-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে পালা বদলের প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। দীর্ঘদিন আশুতোষ কলেজের মূল ফটকের সামনে বড় করে টাঙানো ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। রাজ্যে বিজেপি সরকারের আগমনের পর সরিয়ে দেওয়া হয় সেই ছবি। কিন্তু পালা বদলের পরই সুরেন্দ্রনাথ কলেজ ও সিটি কলেজে বিধায়ক সজল ঘোষের ছবি ঝোলাতে দেখা গিয়েছিল। যদিও পরে সুরেন্দ্রনাথ কলেজের মূল ফটকের সামনে থেকে সে ছবি সরানো হয়।

এভিবিপির কলকাতা মহানগরের সাধারণ সম্পাদক স্বাধীন হালদার বলেন, ‘‘আমরা চাই যেন কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সামনে কোনও বিধায়ক বা রাজনৈতিক নেতার ফ্লেক্স না থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে রাজনীতি না জড়ানোই ভাল।’’

তৃণমূল জমানায় রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, এমনকি ইউনিয়ন রুম-সহ নানা জায়গায় রাজনীতিবিদ্‌দের ছবি-সহ ফ্লেক্স দেখা যেত। বাম জমানায় কখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্লেক্স দেখা যায়নি। বিজেপি সরকারের সময়ও রাজনীতি থেকে শিক্ষাকে দূরে রাখার চেষ্টাই করছে কলকাতার এভিবিপি সংগঠন। বিধায়ক সজল ঘোষ বলেন, ‘‘সিটি কলেজের বিষয়টা আমি আনন্দবাজার ডট কম-এর থেকেই জানলাম। যদি এমনটা হয়ে থাকে, তা হলে অবশ্যই বলব সরিয়ে নিতে। এই পদক্ষেপকে আমি একদম সমর্থন করি। এই ভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান চলা উচিৎ। পড়াশোনার জায়গায় কখনোই রাজনীতিকরণ কাম্য নয়।’’

BJP-ABVP ABVP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy