Advertisement
E-Paper

এমটেক রিসার্চ আইআইটি প্রতিষ্ঠানে! কোন বিষয়ে স্নাতক হলে মিলতে পারে যোগদানের সুযোগ?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), পটনা থেকে স্নাতকদের মাস্টার অফ টেকনোলজি (এমটেক) রিসার্চ করার সুযোগ দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সঙ্গে গবেষণার কৌশল শেখার সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), পটনা থেকে স্নাতকদের ওই কোর্সটি করার সুযোগ দেওয়া হবে। এই কোর্সের মাধ্যমে বিষয়ভিত্তিক পঠনপাঠনের সঙ্গে গবেষণার কাজও করতে পারবেন পড়ুয়ারা।

আইআইটি, পটনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে এমটেক রিসার্চ করার সুযোগ পাওয়া যাবে। এই বিষয়ে বিশেষ পত্র হিসাবে থাকছে সাইবার সুরক্ষা। যাঁরা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট কোর্সটিতে ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা কৃত্রিম মেধা কিংবা সমতুল বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

তবে, এ জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। স্নাতকের পরীক্ষায় থাকতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর। উল্লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ভর্তি হওয়ার পর পড়ুয়ারা নির্দিষ্ট প্রকল্পে প্রজেক্ট স্টাফ হিসাবে কাজের সুযোগ পাওয়া যাবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ২৯ এপ্রিল পর্যন্ত চালু থাকছে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,০০০ টাকা।

Indian Institute of Technology MTech Courses 2026 Research Work Project Staff Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy