Advertisement
E-Paper

আসবাবের নকশার খুঁটিনাটি বা অন্দরসজ্জায় আগ্রহী? ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ আইআইটি-তে

ঘর সাজানোর আসবাবের নকশা নজরকাড়া হয়ে ওঠে বিশেষজ্ঞদের গুণে। আবার নতুন প্রযুক্তির সাহায্যে চলচ্ছবি বা স্থিরচিত্রও হয়ে উঠছে আরও আকর্ষণীয়। এই সব বিষয় নিয়ে পড়াশোনার জন্য রয়েছে ডিজ়াইন-এর বিভিন্ন ধরনের কোর্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মানুষের রোজনামচার জীবনে কত কী-ই না প্রয়োজন পড়ে। আসবাবপত্র থেকে শুরু করে মোবাইল ফোন— সবই ব্যবহার করতে হয়ে প্রতিনিয়ত। এই সব সামগ্রী তৈরির জন্য প্রয়োজন নজরকাড়া নকশা, আকর্ষণীয় গড়ন। নকশা তৈরি পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ। প্রতিষ্ঠানের তরফে মাস্টার অফ ডিজ়াইন (এমডেজ়) কোর্সের মাধ্যমে ভিস্যুয়াল ডিজ়াইন, ইন্টার‌্যাকশন ডিজ়াইন, প্রোডাকশন ডিজ়াইন এবং ফটোগ্রাফি, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ডিজ়াইন বিষয়গুলি পড়ানো হবে।

ভিস্যুয়াল ডিজ়াইন

কোনও তথ্য জানাতে বা ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের জন্য বিভিন্ন ধরনের চলচ্ছবি বা স্থিরচিত্র তৈরি করা হয়। সেই সব ছবিতে আধুনিক প্রযুক্তির সাহায্যে আকর্ষণীয় নকশা, মানানসই রং ব্যবহার করে তা নজরকাড়া করে তোলা হয়। এই বিষয়গুলি ভিস্যুয়াল ডিজ়াইন-এর মাধ্যমে শেখানো হয়ে থাকে।

Advertisement

ইন্টার‌্যাকশন ডিজ়াইন

মানুষের ব্যবহারযোগ্য ডিজিটাল যন্ত্র তৈরি করার নকশা তৈরির বিদ্যা অর্জনের সুযোগ থাকে উল্লিখিত বিষয়ের মাধ্যমে। এ ক্ষেত্রে ভার্চুয়াল রিয়্যালিটি, স্পেস ডিজ়াইন, ডেটা অ্যান্ড ইনফরমেশন ভিস্যুয়ালাইজ়েশন নিয়েও জ্ঞান অর্জন করা যেতে পারে।

প্রোডাকশন ডিজ়াইন

আসবাবপত্র থেকে শুরু করে বৈদ্যুতিক যন্ত্র— সব ধরনের সামগ্রী তৈরির জন্য আলাদা আলাদা নকশা এবং ভাবনার প্রয়োজন। পাশাপাশি, এই সব কিছু তৈরির কৌশল কী ভাবে পরিবেশবান্ধব হয়ে উঠতে পারে এবং গতানুগতিক উপাদানের বাইরে অন্য কোন সামগ্রী ব্যবহার করা যেতে পারে, তা নিয়েও পড়াশোনার সুযোগ রয়েছে।

ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ডিজ়াইন

সিনেমা, কার্টুন, অ্যানিমেশন তৈরি করা থেকে সম্পাদনার কাজ সম্পূর্ণ করা পর্যন্ত সব কিছুই ধাপে ধাপে এই বিষয়ের মাধ্যমে শেখানো হয়ে থাকে। এ ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার শেখা, বিভিন্ন ধরনের টুলের সাহায্যে কাজ করার দক্ষতা বৃদ্ধির সুযোগ রয়েছে।

উল্লিখিত বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে আগ্রহীদের ব্যাচেলর ইন ডিজ়াইন (বিডেজ়) ডিগ্রিটি থাকা প্রয়োজন। এ ছাড়াও যাঁরা ইঞ্জিনিয়ারিং, কিংবা আর্কিটেকচার শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি, তাঁদের কমন এন্ট্রানস্ এগ্‌জ়ামিনেশন ফর ডিজ়াইন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে, যাঁরা ওই প্রবেশিকা দেননি, তাঁদের ডিজ়াইন অ্যাপটিটিউড টেস্ট-এ পাশ করতে হবে।

অনলাইনে ভর্তির আবেদন জানানো যাবে। কী ভাবে আবেদন করবেন, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে— এই সংক্রান্ত তথ্য জানতে নিয়মিত আইআইটি, হায়দরাবাদ-এর ওয়েবসাইট-এ নজর রাখা প্রয়োজন।

IIT hyderabad Common Entrance Examination for Design 2026 Graphic Design Course
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy