রোগ নির্ণয় এবং নিরাময়ের কাজে চিকিৎসাবিদ্যার সঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তিও প্রয়োগ করা হয়ে থাকে। এমনই একটি বিষয় নিয়ে স্নাতকের পরেও পড়াশোনার সুযোগ রয়েছে। তবে এই বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি না থাকলেও চলবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইসার), ভুবনেশ্বর মেডিক্যাল অ্যান্ড রেডিয়োলজিক্যাল ফিজ়িক্স বিষয়টিতে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি কোর্স করাবে।
উল্লিখিত বিষয়টি নিয়ে পড়তে আগ্রহীদের পদার্থবিদ্যায় স্নাতক হতে হবে। তবে, যাঁরা গণিতে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ‘মেজর’ বিষয় হিসাবে পদার্থবিদ্যা থাকতে হবে। এ ছাড়াও তাঁদের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) কিংবা জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
নাইসার, ভুবনেশ্বরের সেন্টার ফর মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন ফিজ়িক্স-এর তরফে সংশ্লিষ্ট বিষয়টির ক্লাস করানো হবে। মোট দু’বছরের ওই কোর্সের ক্লাসে হাতে কলমে প্রশিক্ষণও নেওয়ার সুযোগ থাকছে। ভর্তি হওয়ার সময় পড়ুয়াদের একটি ইন্টারভিউ দিতে হবে।
আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ১৫ মে পর্যন্ত পোর্টাল চালু থাকছে। ২৮ মে বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ইন্টারভিউ চলবে।