Advertisement
E-Paper

মাধ্যমিক পাশ হলেই মিলবে আইএসিএস-এ কাজের সুযোগ, কী ভাবে?

১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স। গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৪:১৪
আইএসিএস।

আইএসিএস। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইএসিএস-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নিন।

পদ: গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে নিয়োগ করা হবে।

শূন্যপদ: ১০টি।

যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: প্রতি মাসে ১৮ হাজার টাকা।

বয়ঃসীমা: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স।

আবেদন পদ্ধতি:

বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এর পর পাসপোর্ট সাইজের ছবি-সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা, বয়সের শংসাপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৩ বিকাল ৪টের মধ্যে জমা করতে হবে।

আবেদন করার জন্য তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫০০টাকা করে ধার্য করা হয়েছে। বাকি বিভাগের প্রার্থীদের জন্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে আবেদনপত্রের মূল্য হিসাবে। ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে আবেদনমূল্য।

লিখিত পরীক্ষা, ইন্টারভিউ-সহ প্রয়োজনীয় ধাপ অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে আইএসিএস-এর ওয়েবসাইটটি দেখুন http://www.iacs.res.in/।

Indian Association for the Cultivation of Science Job Recruitment Eligibility Inida Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy