Advertisement
E-Paper

উচ্চশিক্ষায় জাহাজ তৈরির কৌশল! ইঞ্জিনিয়ারিং এবং ডিজ়াইন শেখাবে আইআইটি প্রতিষ্ঠান

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গান্ধীনগর থেকে মাস্টার অফ ডিজ়াইন (এমডেজ়) এবং মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রির অধীনে দু’টি বিষয় পড়ানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:২৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গান্ধীনগর স্নাতকোত্তর স্তরে দু’টি নতুন বিষয়ে পঠনপাঠন চালু করেছে। পড়ুয়াদের মাস্টার অফ ডিজ়াইন (এমডেজ়) এবং মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রির অধীনে পড়ার সুযোগ দেওয়া হবে।

এমডেজ়-এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং ডিজ়াইন-এর খুঁটিনাটি শেখানো হবে। প্রযুক্তি এবং নকশা তৈরির কৌশলকে কী ভাবে ব্যবহার করা যেতে পারে, বাস্তব পরিস্থিতিতে তা কতটা কাজে লাগবে— সেই সব পড়ানো হবে সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে। প্রযুক্তি নির্ভর যন্ত্র এবং সামগ্রী তৈরির কাজে কোন নকশা কতটা প্রাসঙ্গিক, তা হাতেকলমেও শেখার সুযোগ থাকছে।

মেরিটাইম ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে আইআইটি, গান্ধীনগর থেকে এমটেক করার সুযোগ থাকছে। জাহাজ, সাবমেরিনের মতো জলযানগুলির নকশা তৈরি, তাতে প্রযুক্তির ব্যবহার করার মতো বিষয়গুলি উল্লিখিত কোর্সের মাধ্যমে শেখানো হবে। থিয়োরি ক্লাসের পাশাপাশি, হাতেকলমেও ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকছে।

Advertisement

আইআইটি, গান্ধীনগরের অধিকর্তা রজত মুনা জানিয়েছেন, উল্লিখিত কোর্সগুলি ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখেই চালু করা হয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে শুধুমাত্র পাঠ্যবিষয়ের জ্ঞান যথেষ্ট নয়। কাজের ক্ষেত্রে তা কতটা প্রয়োগ করা যেতে পারে, সেই বিষয়টিও শেখানো সমান ভাবে প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, দ্রুতই উল্লিখিত কোর্সে ভর্তির শর্তাবলী প্রকাশ করা হবে।

Indian Institute of Technology MTech Admission 2026 Admission in BDes and MDes 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy