কম্পিউটার ছাড়া আর কোনও কাজ করাই সম্ভব নয়। এমন কোনও সংস্থা নেই, যেখানে কম্পিউটার ছাড়া কাজ হয়। এরই পাশাপাশি রয়েছে ইন্টারনেট পরিষেবার প্রয়োজনীয়তা। তাই চাহিদা বাড়ছে আইটি অ্যাডমিনিস্ট্রেটরের।
যে কোনও ধরনের সংস্থাতেই এই পদে কিছু কর্মী নিযুক্ত হন, যাঁদের দায়িত্ব থাকে অফিসের কম্পিউটারগুলির সব সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। কিছুটা অভিজ্ঞতা অর্জনের পর এই পদে চাকরির ভাল বেতনও পাওয়া সম্ভব। কোন ডিগ্রি থাকলে এই পদে কাজ পাওয়া যায়? রইল সুলুকসন্ধান—
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক পড়ার পর এই পদে চাকরির সুযোগ রয়েছে।
আবার, অন্য কোনও বিষয়ে স্নাতক হলেও যদি কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা থাকে তা হলেও এই পদে চাকরির সুযোগ রয়েছে।
তবে দু’টি ক্ষেত্রেই প্রয়োজন অভিজ্ঞতার। একেবারে চাকরি জীবনের শুরুতেই অ্যাডমিনিস্ট্রেটর পদে চাকরি নাও পাওয়া যেতে পারে। কয়েক বছর আইটি বিভাগে কাজ করার পর এই পদে চাকরির সুযোগ রয়েছে।
বেতন কত?
শুরুতে আইটি বিভাগে কাজের জন্য প্রায় ১৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পাওয়া যায়। কয়েক বছরের অভিজ্ঞতার পর তা বৃদ্ধি হয়ে ৬০ পর্যন্তও হতে পারে। অভিজ্ঞতার নিরিখে ৯০ হাজারের বেশিও বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে।
পেশাগত সুযোগ
এই পদে চাকরির ভাল সুযোগ রয়েছে। সরকারি সংস্থাতেও এই পদে কর্মী নিয়োগ করা হয়। পাশাপাশি বেসরকারি আইটি সংস্থা-সহ বেশির ভাগ জায়গাতেই নিয়োগ করা হয় আইটি অ্যাডমিনিস্ট্রেটর। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এই পদে চাকরির জন্য কর্মীর খোঁজ করছে। আবেদনপত্র জমা দিতে ৯ এপ্রিলের মধ্যে।