Advertisement
E-Paper

মধ্যরাতে মৃত পোষ্যের দেহ কবর থেকে তুলে আনেন! কোন ঘটনায় ভেঙে পড়েছিলেন শাহরুখ?

গৌরী খানের মামা একটি পুরনো সাক্ষাৎকারে জানান, একসময় তিনি গৌরীকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন। সেই পোষ্যের প্রতি মায়ায় জড়িয়েছিলেন শাহরুখও।

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১০:১৩
পোষ্যের মায়ায় মধ্যরাতে কী করেছিলেন শাহরুখ?

পোষ্যের মায়ায় মধ্যরাতে কী করেছিলেন শাহরুখ? ফাইল চিত্র।

তাঁর অভিনয় ও ব্যক্তিত্বে অনুরাগীরা মুগ্ধ। কিন্তু তাঁর পশুপ্রেম কতটা, তা অনেকেরই অজানা। পোষ্যদের নিয়ে বরাবরই আবেগপ্রবণ শাহরুখ খান। একসময় কবর খুঁড়ে প্রিয় পোষ্যের দেহ তুলে নিয়ে এনেছিলেন তিনি। ঠিক কী ঘটেছিল?

গৌরী খানের মামা একটি পুরনো সাক্ষাৎকারে জানান, একসময় তিনি গৌরীকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন। সেই পোষ্যের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখও। সাক্ষাৎকারে তিনি জানান, শাহরুখ শুটিংয়ে বাইরে থাকাকালীন কুকুরটি মারা যায়। বাড়ির কর্মীরা পোষ্যের দেহ কাপড়ে মুড়ে সমুদ্রের ধারে কবর দিয়ে দেন। গভীর রাতে বাড়ি ফিরে শাহরুখ যখন জানতে পারেন যে তাঁর প্রিয় পোষ্য আর নেই, তখন তিনি ভেঙে পড়েছিলেন।

রাত আড়াইটের সময়ে শাহরুখ বাড়ির কর্মীদের ঘুম থেকে তুলে কবরের জায়গা দেখাতে বলেন তিনি। এর পরে শাহরুখ নিজেই মাটি খুঁড়ে পোষ্য সারমেয়র দেহ তুলে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির পিছনের বাগানে নতুন করে সমাধি দেন। সেই সময়ে শাহরুখ কান্নায় ভেঙে পড়েছিলেন। কড়া ভাবেই কর্মীদের বলেছিলেন, “আমার কুকুরকে এ ভাবে ফেলে দিলে কী ভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে।”

এই ঘটনাটিই প্রকাশ্যে আনে শাহরুখ পোষ্যের অভিভাবক হিসাবেও সংবেদনশীল। পোষ্যকেও সন্তানের মতো আগলে রাখেন তিনি। শাহরুখ-গৌরী দীর্ঘদিন ধরেই পশুপ্রেমী হিসাবে পরিচিত। তাঁদের পরিবারে বহু বছর ধরেই পোষ্য কুকুরের আনাগোনা।

উল্লেখ্য, বর্তমানে ‘কিং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ। ২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায় তাঁর। তিন বছর পরে ফের পর্দায় ফেরার প্রস্তুতি তাঁর তুঙ্গে।

Bollywood Gauri Khan pet dog
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy