Advertisement
E-Paper

মাইক্রোবায়োলজি বিভাগে গবেষক প্রয়োজন, কল্যাণী বিশ্ববিদ্যালয় নিয়োগ করবে ইন্টারভিউ মাধ্যমে

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থ সহয়াতায় গবেষণা প্রকল্পে কাজের সুযোগ মিলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৯:০৪
কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগে থেকে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে গবেষক বাছাই করা হবে।

প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থ সহয়াতায় গবেষণা প্রকল্পে কাজের সুযোগ মিলবে। প্রতি মাসে ফেলোশিপ মিলবে ৩০ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি অথবা লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ১৯ মে বেলা ১২টা থেকে ইন্টারভিউ শুরু হবে। প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে ওই সময়ের মধ্যে চলে যেতে হবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy