Advertisement
E-Paper

নেট আবেদনের শেষ দিন ২০ মে, আবেদনপত্রে ভুল থাকলে সংশোধন করতে হবে ২৪ মে-র মধ্যে

ইউজিসি-র তরফে জুন পর্বের পরীক্ষায় যুক্ত হয়েছে নতুন একটি বিষয়। আগ্রহীরা এখন রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বিষয়েও নেট দিতে পারবেন। এই বিষয়টি যুক্ত হওয়ার পর মোট ৮৬টি বিষয়ে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট-এর (নেট) আবেদন প্রক্রিয়া। ইউজিসি-র (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) তরফে শুরু হয়েছে এই প্রক্রিয়া। ইউজিসি-র তরফে জুন পর্বের পরীক্ষায় যুক্ত হয়েছে নতুন একটি বিষয়। আগ্রহীরা এখন রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বিষয়েও নেট দিতে পারবেন। এই বিষয়টি যুক্ত হওয়ার পর মোট ৮৬টি বিষয়ে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ইউজিসি নেট জুন ২০২৬-এ আয়োজিত হতে চলেছে দেশজুড়ে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলে পরীক্ষা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সময় ২২ মে থেকে ২৪ মে। কোন কোন শহরে পরীক্ষা হবে তা জানানো হতে পারে ১০ জুনের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট প্রকাশ হওয়ার কথা ১৫ জুনের মধ্যে।

আবেদন করবেন কী ভাবে?

পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in -এই ওয়েবসাইটে যেতে হবে।

সেখানে গিয়ে প্রথমে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্র জমা দিতে হবে।

পাশাপাশি নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে।

শেষে ‘সাবমিট’ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অসংরক্ষিত শ্রেণিভুক্ত, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১,১৫০, অনগ্রসর শ্রেণিভুক্ত ও তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৬০০ এবং তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত প্রার্থীদের ৩২৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

NET Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy