Advertisement
E-Paper

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিপিএড কোর্স করতে চান? বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত বিপিএড দু’বছরের কোর্স। কোর্স মূল্য ১৩ হাজার টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৭:৩২
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। আবেদনের শেষ দিন ছিল ১৪ মার্চ। তবে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২৯ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন।

২ বছরের কোর্সটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত। কোর্স মূল্য ১৩ হাজার টাকা।

কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও, যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। তবে, এ ক্ষেত্রে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার শংসাপত্র থাকতে হবে। আবার, যদি কোনও প্রার্থীর অন্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকে এবং বাধ্যতামূলক বিষয় বা ইলেক্টিভ বিষয় ফিজিক্যাল এডুকেশন থাকে তবে তিনিও ভর্তির আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া:

পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। তার মধ্যে ৫০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা , ৩০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতায়। এইগুলির উপর নির্ভর করে মেধাতালিকা তৈরি হবে।

আবেদন প্রক্রিয়া:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ২৯ মার্চের মধ্যে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

JU Admission 2023 Jadavpur University Course Admission JU Admission Students Teaching Teacher Physical Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy