Advertisement
E-Paper

কর্মী নিয়োগ করতে চলেছে এসবিআই, বেতন ৪০ হাজারের উপরে

নিয়োগের পর বেতন হবে ৪০ থেকে ৪৫ হাজার টাকা প্রতি মাসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১১:১০
ব্যাঙ্কে চাকরির সুযোগ।

ব্যাঙ্কে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগ করতে চলেছে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক।

সাপোর্ট অফিসার নেওয়া হবে। ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট অপারেশন সেন্টার (সিএমপিওসি) বিভাগের জন্য নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে ৯টি। কাজের স্থান হায়দরাবাদে।আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে সমস্ত প্রার্থী এসবিআইতে ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করে অবসর নিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও ৩০ বছর ধরে যে সমস্ত প্রার্থী নিজের ৫৮ বছর বয়স পর্যন্ত কাজ করেছেন, তাঁরাও আবেদন করার যোগ্য।

ইন্টারভিউয়ের মাধ্যমে মেধাতালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। বেতন হবে ৪০ থেকে ৪৫ হাজার টাকা প্রতি মাসে। প্রথমে ১ বছরের জন্য নেওয়া হবে, পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের প্রথমে ‘এসবিআই কেরিয়ার’-এর ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ধাপ অনুযায়ী যেতে হবে থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ১ এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসবিআই-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

SBI Recruitment 2023 Job Bank Job Govt Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy