Advertisement
E-Paper

কর্মসমিতির বৈঠক-সহ একাধিক দাবি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জুটার

স্মারকলিপিতে শিক্ষকদের পদোন্নতি-সহ একাধিক দাবিও রয়েছে। পাশাপাশি সম্প্রতি রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেই বিষয়েও উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৯:২৭
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কর্মসমিতির বৈঠক না হওয়ার বহু কাজ বন্ধ হয়ে রয়েছে। দ্রুত এই বৈঠকের দাবি জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন।

শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা দ্রুত কর্মসমিতির বৈঠকে আহ্বান করা-সহ নানা দাবিতে উপাচার্যের কাছে স্মরকলিপি দিয়েছে। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, কর্মসমিতির বৈঠক না হওয়ার কারণে পঠনপাঠন সংক্রান্ত নানা সিদ্ধান্ত হচ্ছে না। জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার ফলে স্নাতকোত্তর পর্যায়ে যে পরিবর্তন হবে সেই সিদ্ধান্ত কর্মসমিতির বৈঠক ছাড়া করা সম্ভব নয়। এমনকি সরাসরি যে নিয়োগ চলছিল সেগুলিও ওই বৈঠক না হওয়ার ফলে প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে মউয়ের বাস্তবায়নেও হচ্ছে না বলে জানান তিনি। সে কারণে দ্রুত এই বৈঠক করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া শিক্ষকদের পদোন্নতি-সহ একাধিক দাবিও রয়েছে। পাশাপাশি সম্প্রতি রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেই বিষয়েও উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা। স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেছেন যে ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে যে কোনও জার্নাল বা প্রকাশনায় কোনও লেখা লিখতে হলে সরকারের অনুমতি নিতে হবে। এটা মুক্ত চিন্তা এবং জ্ঞানের আদানপ্রদানের পরিপন্থী। সে কারণে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে তাঁরা দাবি করেছেন, রাজ্য সরকার এই নির্দেশনামা প্রত্যাহার করুক। এর সঙ্গে সুপ্রিম কোর্ট যে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল সেটি কী পর্যায়ে রয়েছে সেটাও জানতে চেয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে পথকুকুরের আধিক্য নিয়েও অভিযোগ জানিয়েছেন তাঁরা। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে কর্তৃপক্ষের কাছে।

JUTA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy