Advertisement
E-Paper

জয়েন্ট এনট্রান্স মেন পরীক্ষা দিয়েছেন? প্রকাশিত হয়েছে সেশন ২-এর ফলাফল

২০২৩ বর্ষের এপ্রিল সেশনের জন্য যে পড়ুয়ারা ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ব্যাচেলর অব প্ল্যানিং পত্রের পরীক্ষা দিয়েছিলেন তাঁরা জেইই মেন-এর ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৭:২২
প্রকাশিত হয়েছে ফলাফল।

প্রকাশিত হয়েছে ফলাফল। প্রতীকী ছবি।

সপ্তাহ জুড়ে বিভিন্ন বোর্ডের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। সিবিএসই, আইএসসি, আইসিএসই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক–সহ অন্যান্য রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে গত কিছু সপ্তাহের মধ্যে। এ বার জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার (জেইই মেন) সেশন ২-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে দ্বিতীয় পত্রের পরীক্ষার ফল ঘোষণা হয়েছে।

২০২৩ বর্ষের এপ্রিল সেশনের জন্য যে পড়ুয়ারা ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ব্যাচেলর অব প্ল্যানিং পত্রের পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা জেইই মেন-এর ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

কী ভাবে দেখবেন ফলাফল?

  • পড়ুয়াদের প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির জেইই মেন-এর ওয়েবসাইটে যেতে হবে।
  • ‘হোমপেজ’ থেকে ‘জেইই মেন সেশন ২ দ্বিতীয় পত্রের ফলাফল’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করলে লগ ইন করতে পারবেন।
  • এর পরেই রেজাল্ট দেখতে পেয়ে যাবেন পড়ুয়ারা।
  • সেখান থেকে পরবর্তী সময়ে প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ২০২৩ বর্ষের দ্বিতীয় সেশন ৬ এপ্রিল থেকে শুরু হয়েছিল। ৬ থেকে ৮, ১০, ১১, ১২, ১৩ এবং ১৫ এপ্রিল পরীক্ষা হয়।

Joint Entrance Examination Main Results Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy