Advertisement
E-Paper

চলতি বছর নেট অথবা সেট দেবেন! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধানে মিলতে পারে প্রস্তুতি পাঠ

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় এই যোগ্যতা-নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে যথাযথ প্রস্তুতি রাখা উচিত। তাই পড়ুয়াদের স্বার্থে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিশেষ কোর্স করাবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৪:৩১
কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বছরে দু’বার সর্বভারতীয় স্তরের ইউজিসি-নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) এবং এক বার রাজ্য স্তরে সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) এই দু’টি প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়ভিত্তিক এই পরীক্ষায় যোগ দেন স্নাতক বা স্নাতকোত্তীর্ণেরা। কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় এই যোগ্যতা-নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে যথাযথ প্রস্তুতি রাখা উচিত। তাই পড়ুয়াদের স্বার্থে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিশেষ কোর্স করাবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। এই মর্মে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। তবে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট, সেট কোচিং অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিংয়ের তরফে ছ’মাসের এই প্রশিক্ষণের আয়োজন করা হবে। ক্লাস হবে প্রতি সপ্তাহান্তে। অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই নেওয়া হবে ক্লাস। সংশ্লিষ্ট প্রোগ্রামে কল্যাণীর পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ভর্তি হতে পারবেন। আবেদনকারীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠরত বা উত্তীর্ণ হতে হবে।

দু’টি পরীক্ষার জন্যই প্রথম পত্র (জেনারেল পেপার) এবং দ্বিতীয় পত্রের (বিষয়ভিত্তিক পেপার) বিভিন্ন বিষয় পড়ানো হবে এই প্রোগ্রামে। কোচিংয়ে পরীক্ষার বিষয়ভিত্তিক দ্বিতীয় পত্রের যে সমস্ত বিষয় পড়ানো হবে, সেগুলি হল— বাংলা, ইংরেজি, বাণিজ্য, অর্থনীতি, ভূগোল, হিন্দি, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্‌স, এডুকেশন, পরিবেশ বিজ্ঞান।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহীদের প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদন মূল্যের পরিমাণ যথাক্রমে ১,৫০০ এবং ২,০০০ টাকা। আগামী ৩০ জানুয়ারি আবেদনের শেষ দিন। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১ ফেব্রুয়ারি। এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy