Advertisement
E-Paper

মাধ্যমিকের ফলপ্রকাশ, নম্বর জানুন এখানে

শুক্রবার বেলা ১০টায় মাধ্যমিক ২০২৩-এর ফলফল ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর জানতে পারছেন। আপনার নম্বর দেখুন এই পাতায়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৮:০০
এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন।

এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। প্রতীকী ছবি।

সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনের এই পাতায় ফলাফল দেখতে পারছেন পরীক্ষার্থীরা। রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখা যাচ্ছে নীচের অংশে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ ফলাফল

  • Roll Number*

  • Date of Birth*

দুপুর ১২টা থেকে বোর্ডের ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।

আর কী ভাবে দেখবেন রেজাল্ট?

১. বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in -এ যেতে হবে।

২. এর পর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এ বার নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

৪. রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

Madhyamik 2023 WBBSE Madhyamik Result 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy