Advertisement
E-Paper

দার্জিলিং জেলায় চাকরির সুযোগ, কতগুলি শূন্যপদে নিয়োগ হবে?

নিয়োগ হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৮:১৪
দার্জিলিং জেলায় চাকরির সুযোগ।

দার্জিলিং জেলায় চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

ভ্রমণপিপাসু বাঙালির অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং। সারা বছরই সেখানে পর্যটকদের ঢল নামে। এ বার সেখানেই রয়েছে চাকরির সুযোগ। দার্জিলিং জেলার স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের অধীনস্থ সরকার পোষিত গ্রন্থাগার বা লাইব্রেরিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। সরকার পোষিত গ্রন্থাগারটি গ্রামীণ গ্রন্থাগারের মর্যাদাপ্রাপ্ত। অঞ্চলটি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-এর অধীনস্থ।সম্প্রতি দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিয়োগ হবে গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান পদে। মোট শূন্যপদ ২১টি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। নিযুক্তদের মাসিক বেতন হবে ২২,৭০০-৫৮,৫০০ টাকা ক্রমানুসারে।

প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স পাশের শংসাপত্র। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নেপালি ভাষা সম্পর্কিত জ্ঞান থাকাও জরুরি।

নিয়োগ হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে।আবেদনের শেষ দিন আগামী ১২ মে। নিয়োগ সম্পর্কিত তথ্যগুলি আরও বিস্তারিত জানতে প্রার্থীদের দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে হবে।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy