Advertisement
E-Paper

লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি বা সার্টিফিকেট আছে? চাকরি রয়েছে উত্তর ২৪ পরগনায়

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৮:২৪
চাকরি রয়েছে উত্তর ২৪ পরগনায়।

চাকরি রয়েছে উত্তর ২৪ পরগনায়। প্রতীকী ছবি।

লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনার পরে চাকরি খোঁজে থাকলে সুযোগ রয়েছে! সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। জেলার সরকার পোষিত বিভিন্ন গ্রামীণ গ্রন্থাগারে নিয়োগের জন্যই এই বিজ্ঞপ্তি। অনেকগুলি শূন্যপদের কথা ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর জন্য আবেদন করা যাবে অনলাইনেই।

লাইব্রেরিয়ান পদে সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৬০। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের মাসিক বেসিক পে হবে ২২,৭০০ টাকা।

প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স সংক্রান্ত শংসাপত্র। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান থাকা এবং বাংলা ভাষায় স্বচ্ছন্দ হওয়াও জরুরি। লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স বা সমগোত্রীয় বিষয়ে প্রার্থীদের ব্যাচেলর্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। যাঁদের এর আগে কোনও লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা অগ্রাধিকার পাবেন।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুন রাত ১২টা। নিয়োগ সম্পর্কিত তথ্য বিস্তারিত জানতে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে হবে।

North 24 Parganas WB Govt Jobs Job Vacancy WB Librarian Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy