Advertisement
E-Paper

ম্যাকাউটে গ্রন্থাগারিক পদে নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

চুক্তির ভিত্তিতে গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) পদে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৫
ম্যাকাউটে চাকরির সুযোগ।

ম্যাকাউটে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি (ম্যাকাউট)-তে কর্মী নেওয়া হবে। সম্প্রতি ম্যাকাউট তাঁদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

চুক্তির ভিত্তিতে ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক চাকরিপ্রার্থীকে প্রথমে https://www.makautwb.ac.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘ভ্যাকেন্সি’-তে যেতে হবে। এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনের মাধ্যমে পরবর্তী ধাপ অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইচ্ছুক প্রার্থীদের ১৪ মার্চ ’২৩-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির এই ওয়েবসাইটটি দেখুন— https://www.makautwb.ac.in/।

MAKAUT Maulana Abul Kalam Azad University of Technology university Institutes Technology Vacancy Eligibility Application West Bengal Govt Job WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy