Advertisement
E-Paper

কৃত্রিম মেধায় দক্ষতা বৃদ্ধির সুযোগ! বর্জ্য ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ, কারা আবেদন করবেন?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতার তরফে ইন্টার্নশিপের মাধ্যমে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:০৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কৃত্রিম মেধার মতো প্রযুক্তিগত বিষয়ের খুঁটিনাটি শিখে দক্ষতা বৃদ্ধির সুযোগ। হাতেকলমে কাজ শেখানো হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরতদের।

তাঁদের প্রশিক্ষণ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, চার থেকে ছ’সপ্তাহের জন্য প্রশিক্ষণ চলবে।

পড়ুয়াদের কৃত্রিম মেধা, সাইবার সুরক্ষা, মেশিন লার্নিং-সহ তথ্যপ্রযুক্তি নির্ভর বিষয়গুলি শেখানো হবে। এ ছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্পে ওই প্রযুক্তির প্রয়োগ কী ভাবে করা যেতে পারে, তা হাতে কলমে শেখার সুযোগ থাকছে। এ ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা, আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং, রিকনস্ট্রাকশন, ভাইব্রেশন কন্ট্রোল, জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, কংক্রিট ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ক্যাড/ক্যাম, ডিজিটাল পেডাগজি-র মতো একাধিক বিষয় শিখে নিতে পারবেন পড়ুয়ারা।

Advertisement

সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, টেকনিক্যাল এডুকেশন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষে পাঠরত পড়ুয়ারা ওই প্রশিক্ষণ পাবেন। দু’টি পর্বে প্রশিক্ষণ চলবে। ১ জুন এবং ১৫ জুন থেকে ওই প্রশিক্ষণ শুরু হতে চলেছে। ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে।

ইন্টার্নশিপে আগ্রহীদের অনলাইনে ওই ফি এবং আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ মে। প্রার্থীদের মেধা, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টার্নশিপের জন্য বেছে নেওয়া হবে। ই-মেল মারফত বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নেবেন কর্তৃপক্ষ।

NITTTR Kolkata Internship 2026 job trainning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy