Advertisement
E-Paper

সর্বভারতীয় জয়েন্ট-এর ফল প্রকাশ করল এনটিএ, ১০০ পার্সেন্টাইল পেলেন কতজন?

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার তরফে জেইই মেন-এর বিআর্ক ও বিপ্ল্যান-এর পরীক্ষা জানুয়ারি এবং এপ্রিল মাসে নেওয়া হয়েছিল। প্রথম পর্বের পরীক্ষা দিয়েছিলেন ১৩ লক্ষ ০৪ হাজার ৬৫৩ জন এবং দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৩৪ হাজার ৩৩০ জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:৩৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন (জেইই) মেন-এর দ্বিতীয় পর্বের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জাতীয় নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম হয়েছেন চণ্ডীগড়ের আরুষ সিঙ্ঘল, পেয়েছেন ১০০ পার্সেন্টাইল। দ্বিতীয় পর্বের পরীক্ষায় এই রাজ্য থেকে কুন্তল চৌধুরী ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়েছেন।

দ্বিতীয় পর্বের পরীক্ষায় প্রথম দশের তালিকায় রয়েছেন দিল্লি, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্রের পরীক্ষার্থীরা। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল। দ্বিতীয় পর্বের পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছেন ২৬ জন।

প্রথম এবং দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসেছিলেন মোট ৮ লক্ষ ৫১৬ জন। প্রথম পর্বের পরীক্ষা জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা এপ্রিল মাসে নেওয়া হয়েছিল। প্রথম পর্বের পরীক্ষা দিয়েছিলেন ১৩ লক্ষ ০৪ হাজার ৬৫৩ জন এবং দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৩৪ হাজার ৩৩০ জন। বাংলা, ইংরেজি মিলিয়ে মোট ১৩ টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল।

Advertisement

এ বছর দেশের ৩১৯টি শহরে ৫৮৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। এর মধ্যে সৌদি আরব-সহ বিদেশের মোট ১৫টি শহরে পরীক্ষা হয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র বদলাতে হয়েছিল। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in কিংবা nta.ac.in ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নিতে পারবেন। এই পরীক্ষায় উত্তীর্ণেরা সরাসরি জেইই অ্যাডভান্সড-এর জন্য নাম নথিভুক্তিকরণ করতে পারবেন। ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁরা আইআইটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

National Testing Agency Joint Entrance Examination Main 2026 Joint Result
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy