Advertisement
E-Paper

নিট ইউজি-র দিন ঘোষণা করল এনটিএ, পরীক্ষাকেন্দ্র বাছাইয়ের বিধি বদল! কোথায় কী নিয়ম?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটি) মেডিক্যাল শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেডিক্যাল স্নাতকের প্রবেশিকায় পরীক্ষাকেন্দ্র বাছাই করার নিয়মে বদল করল এনটিএ। এ বার থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট- আন্ডারগ্র্যাজুয়েট-এ (নিট ইউজি) আবেদনের জন্য আধার কার্ডে থাকা ঠিকানা অনুযায়ী পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে। এ ক্ষেত্রে আলাদা করে পরীক্ষা কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ থাকছে না। ২০২৬-এ ওই পরীক্ষা আয়োজিত হতে চলেছে আগামী ৩ মে।

আয়োজক সংস্থার তরফে নাম নথিভুক্তিকরণে জটিলতা এড়াতে আধার কার্ড-এর সব তথ্য আপডেট করে নেওয়ার নির্দেশিকা আগেই জারি করা হয়েছিল। কারণ ওই তথ্যের ভিত্তিতে নাম নথিভুক্তিকরণ সম্পন্ন হবে। ৮ ফেব্রুয়ারি থেকে চালু করা হয়েছে আবেদনের পোর্টালও। সেই সঙ্গেই এনটিএ জানিয়েছে, ২০২৬ থেকে পরীক্ষার্থীদের আলাদা করে ছবি জমা দিতে হবে না। সরাসরি পোর্টাল মারফত ছবি তুলে নেওয়া হবে।

উল্লেখ্য, এই পদ্ধতিতে রেল এবং ইউপিএসসি-র বিভিন্ন নিয়োগ-পরীক্ষাতেও নাম নথিভুক্তিকরণ করা হয়ে থাকে। এ ছাড়াও বিশেষ ভাবে সক্ষম, তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি, পিছিয়ে পড়া জনজাতি ভুক্ত পরীক্ষার্থীদের সমস্ত নথি এবং শংসাপত্র আপডেট করার নির্দেশ দিয়েছে এনটিএ। নথিতে সঠিক তথ্য না থাকলে আবেদনপত্র বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

আগ্রহীরা মোট ১৩টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ৩ মে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা পরীক্ষা চলবে। নাম নথিভুক্তিকরণের জন্য ৮ মার্চ পর্যন্ত পোর্টাল চালু থাকছে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,৭০০ টাকা।

দ্বাদশ উত্তীর্ণ হওয়া পর মেডিক্যাল শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে আগ্রহীদের এই বিশেষ প্রবেশিকা দিতে হয়। চলতি বছর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি এবং হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি বিষয়ে স্নাতকে ভর্তি হওয়া যাবে। এ ছাড়াও ২০২৬ থেকে নিট ইউজি স্কোরের সাহায্যে মিলিটারি নার্সিং সার্ভিস-এর নার্সিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে।

National Testing Agency NEET UG Exam Pattern UG Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy