Advertisement
E-Paper

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এগজিকিউটিভ নিয়োগ, বেতন কত?

আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৫:৪০
এনটিপিসি-তে কাজের সুযোগ।

এনটিপিসি-তে কাজের সুযোগ। প্রতীকী ছবি।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ইলেকট্রিক্যাল এবং পি অ্যান্ড এস বিভাগের জন্য এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২৪টি। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রতি মাসে বেতন হবে ১ লক্ষ টাকা। ভারতের নাগরিকরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দিতে হবে। ১৮ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখুন।

NTPC Recruitment 2023 Govt Job Recruitment 2023 National Thermal Power Corporation Limited Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy